ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মমতা ব্যানার্জির জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮ টায়) কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে এই ভোট গণনা।

এর মধ্যেই মাঝপথে ফেসবুকে এসে একটি ভিডিও বার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। চারদিক থেকে যখন বিজেপির জয়ের খবর আসছে, তখন তিনি দাবি করেছেন, ওদের জয়ের খবরটাই আগে দেখাবে।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে মমতা বলেন, ‘এটা আমি আগেই বলেছি। ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।’

মমতা যখন এসব কথা বলছিলেন, তখন তাকে বেশ চিন্তিত মনে হয়। হাতজোড় করে নিজ কর্মীদের তিনি বলেন, দয়া করে কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবে না। যেখানে কাউন্টিং হচ্ছে, সেখান থেকে আসবে না। আমি দুই-তিন দিন ধরে বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন।

মমতা এসব কথা বললেও দুপুর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে গেরুয়া আবির উৎসব। এসআইআরের ফলে মনে করা হচ্ছিল, মুসলিম ভোট তৃণমূলের দিকে বিরাটভাবে ঝুঁকে পড়বে। কিন্তু গণনার ট্রেন্ড দেখে মনে হচ্ছে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর চব্বিশ পরগনায় মুসলিম ভোট কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসএফআইয়ের মধ্যে বণ্টন হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, পশ্চিমবঙ্গে চতুর্থ রাউন্ড ভোট গণনা শেষে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটি ১৭০ আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, ক্রমেই পিছিয়ে পড়ছে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন

তৃতীয় রাউন্ড শেষে তৃণলমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে সেই সংখ্যা নেমে এসেছে ১০৩-এ। এছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় এদিন ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

এর আগে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যরা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, নিউইয়র্কে জরুরি অবস্থা
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা