ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:৩০ এএম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।

শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে মনোনীত প্রথম মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

এর আগে গতকাল শুক্রবার (৮ মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। ওই বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও উপস্থিত ছিলেন।

কলকাতার এই মেগা অনুষ্ঠানে যোগ দিতে দেশি-বিদেশি ভিআইপিদের মেলা বসছে আজ। শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নিতিন নবীনসহ দলটির শীর্ষ পর্যায়ের সব নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া ভারতের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে কলকাতায় আসছেন।

আরও পড়ুন

শপথ অনুষ্ঠান ঘিরে গোটা কলকাতা ও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। পুরো ময়দানকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য।

বাংলার ঐতিহ্য ফুটিয়ে তুলতে মূল মঞ্চে স্থাপন করা হয়েছে একটি বিশাল দুর্গামূর্তি। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিখ্যাত ও নান্দনিক বিভিন্ন প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। আগত অতিথিদের জন্য মাঠজুড়ে তৈরি করা হয়েছে একাধিক খাবারের স্টল। সেখানে ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশসহ নানা পদের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
ট্রাম্প-মোদি ফোনালাপ, যা কথা হলো
জেন-জিদের মন জয়ে মোদির নতুন কৌশল