ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আমি বলিনি যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ১০:৩৯ এএম
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য করেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১০ মে) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করার বিষয়ে তিনি বলেন, আমরা কোনো এক সময় সেটি পেয়ে যাব। আমরা যা চাইব তাই। এর ওপর আমাদের নজরদারি রয়েছে।

তিনি বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র।

ট্রাম্প আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে কি-না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি তারা পরাজিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে কাজ শেষ। আমরা আরও দুই সপ্তাহ সেখানে থাকতে পারি এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।

তিনি বলেন, আমাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য ছিল এবং আমরা সম্ভবত সেগুলোর ৭০ শতাংশ অর্জন করেছি। আমাদের আরও কিছু লক্ষ্য আছে যা আমরা অর্জন করতে পারি কিন্তু আমরা যদি তা নাও করি, সেটাও হবে কেবল শেষ মুহূর্তের কিছু কাজ। আমরা যদি সেটাও না করি, তারপরও তাদের পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে।

এদিকে ইরানের যুদ্ধবিরতির জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়