ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় ভর্তুকি পেট্রোল জালিয়াতিতে বাংলাদেশি যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের বালিং এলাকায় সরকারি ভর্তুকিযুক্ত ‘বিইউডিআই৯৫’ পেট্রোল কর্মসূচিতে জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ৩৪ বছর বয়সী ওই যুবক স্থানীয় একটি পেট্রোল পাম্পে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সেলাঙ্গর রাজ্যের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে রোববার (১০ মে) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নিজে জ্বালানি সংগ্রহ না করলেও তার সরকারি ভর্তুকির কোটা থেকে অস্বাভাবিকভাবে বিপুল পরিমাণ পেট্রোল কমে যায়।

তদন্তে জানা গেছে, গত ১৮ মার্চ থেকে ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত কুপিং এলাকার একটি পেট্রোল স্টেশনে ভুক্তভোগীর পরিচয়পত্র (আইসি) ব্যবহার করে অন্তত ছয়বার জ্বালানি উত্তোলন করা হয়। এতে মোট ৩০৯ দশমিক ০৩ লিটার পেট্রোল সংগ্রহ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ হাজার ২৪২ দশমিক ৩৩ মালয়েশিয়ান রিঙ্গিত।

ঘटनাটি প্রকাশ্যে আসে যখন ভুক্তভোগী ‘বিইউডিআই৯৫’ অ্যাপের মাধ্যমে নিজের ভর্তুকির হিসাব যাচাই করেন। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

বালিং জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট ব্র্যান্ডন রিচার্ড জো জানান, আটক বাংলাদেশিকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার অভিযোগে মামলার তদন্ত চলছে।

এদিকে, এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে এক স্থানীয় মালয়েশিয়ান নাগরিককেও খুঁজছে পুলিশ।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
ফার্নেস তেলের দামে বড় লাফ
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
আগারগাঁও থেকে ২ পেট্রোল বোমা উদ্ধার
ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে সিরিয়াল কিলার কুমিল্লার ছেলে মানিক