ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিয়ের মঞ্চে মালাবদলের আগেই বর-কনের হাতাহাতি, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ১১:২৬ এএম
ছবি: সংগৃহীত

বিয়ের অনুষ্ঠান মানেই আনন্দ, হাসি আর নতুন জীবনের সূচনা। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মালাবদলের ঠিক আগেই বর ও কনের মধ্যে প্রকাশ্যে হাতাহাতির ঘটনা দেখা গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের মঞ্চে বর ও কনে মালাবদলের জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছেন। চারপাশে আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে চলছিল স্বাভাবিক আনন্দঘন পরিবেশ। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। হঠাৎ করেই বর ও কনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা।

প্রথমদিকে উপস্থিত অনেকেই ঘটনাটিকে মজার ছলে নেওয়ার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিডিওতে দেখা যায়, বর ও কনে একে অপরের সঙ্গে চিৎকার-চেঁচামেচিতে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে হাতাহাতিতেও লিপ্ত হন। এমনকি একে অপরকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি মালাও ছিঁড়ে ফেলার চেষ্টা করেন তারা।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন আত্মীয় দ্রুত মঞ্চে উঠে তাদের থামানোর চেষ্টা করেন। তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও উত্তেজনা পুরোপুরি কমানো সম্ভব হয়নি। ভিডিওতে আরও দেখা যায়, একপর্যায়ে কনেকে বরকে টেনে ফেলার চেষ্টা করতেও দেখা যায়।

ঘটনাটি প্রথমে ‘ইন্দিরাম’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, এরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ইতোমধ্যে হাজারো মানুষ দেখেছেন এবং এতে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৫০
স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭৯ জন।
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৫০
ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরটিতে হুতিদের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারির পর এ ঘটনা ঘটে।  সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনা হচ্ছিল বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা। বুধবার (২৮ অক্টোবর) বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকরা। এর আগে হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে জরুরি সতর্কবার্তা জারি করেন। এতে বিমানবন্দরে অবস্থানরত সব কর্মী ও সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ইয়াহিয়া সারে দাবি করেন, সৌদি আরবের একটি সামরিক পরিবহন কার্গো বিমান বিমানবন্দরে পৌঁছানোর খবরের পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই বিমানে ইয়েমেনের সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে কার্গো বিমানে অস্ত্র পরিবহনের অভিযোগ এবং বিস্ফোরণের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা আরটিভি/এসকে
ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ
তুই আমার থেকে বেশি আয় করিস / মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর
দামি গাড়ি ও মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি পূরণ না করায় স্ত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর
ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের মহারাষ্ট্রের পুণের সুখসাগর নগরে ব্যস্ত সড়কে ১৮ বছর বয়সী এক তরুণীকে যৌন হয়রানি ও জোর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩০ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।
ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। 
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০
আরও পড়ুন
পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে
নেপালের ভয়াবহ বন্যার ভাইরাল সেই ভিডিও কি এআইয়ের তৈরি? যা জানা গেল
ভোজপুরি গানে তুমুল নাচ নারী ব্যাংক কর্মকর্তার, ভাইরাল ভিডিও