ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

‘ফার্মগেট কেলেঙ্কারিতে’ ফাঁসলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:৪০ পিএম
সিরিল রামাফোসা। ছবি: সংগৃহীত

সিরিল রামাফোসাকে ঘিরে আলোচিত ‘ফার্মগেট’ বা ‘ফালা ফালা’ কেলেঙ্কারি নতুন মোড় নিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে অভিশংসন কমিটি গঠনের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। এতে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন তিনি এবং পরিস্থিতি আরও জটিল হলে তার প্রেসিডেন্ট পদও ঝুঁকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার(১১মে) দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানিয়েছে, স্পিকার শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করবেন। এই কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগসংক্রান্ত নথি ও প্রমাণ পর্যালোচনা করবে।

গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত রায় দেয়, চার বছর আগে ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নিয়ে তদন্ত আটকে দিতে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আদালতের এ রায়ের পরই নতুন করে অভিশংসন প্রক্রিয়ার আলোচনা সামনে আসে।

দক্ষিণ আফ্রিকায় বহুল আলোচিত ‘ফার্মগেট’ বা ‘ফালা ফালা’ কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছে রামাফোসার মালিকানাধীন খামারবাড়ি ফালা ফালা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওই খামারবাড়ির একটি সোফার ভেতরে লুকিয়ে রাখা প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরি হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে।

এরপর থেকেই প্রশ্ন ওঠে এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো, কেন তা ব্যাংকে না রেখে আসবাবের ভেতরে রাখা হয়েছিল এবং অর্থের যথাযথ হিসাব দেওয়া হয়েছিল কি না।

দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা রামাফোসা শুরু থেকেই সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে একটি স্বাধীন প্রতিবেদনে তার বিরুদ্ধে প্রাথমিক অসদাচরণের ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। যদিও প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে আইনিভাবে লড়াই করবেন।

সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রামাফোসা স্পষ্টভাবে বলেন, তিনি পদত্যাগ করবেন না। একইসঙ্গে তিনি আদালতের রায়কে সম্মান জানানোর কথাও উল্লেখ করেন।

পার্লামেন্টে গঠিত হতে যাওয়া অভিশংসন কমিটি আগামী কয়েক মাস ধরে বিষয়টি পর্যালোচনা করবে। তদন্ত শেষে তারা আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রামাফোসার দল এএনসি ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে। দলটির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে কেলেঙ্কারি নিয়ে করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র।

প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাটি করেছে বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) ও আফ্রিকান ট্রান্সফর্মেশন মুভমেন্ট (এটিএম)। ইএফএফ ইতোমধ্যে রামাফোসার পদত্যাগ দাবি করেছে।

আরও পড়ুন

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিশংসন কমিটির পর্যবেক্ষণ নেতিবাচক হলেও পার্লামেন্টে ভোটাভুটিতে রামাফোসা টিকে যেতে পারেন। কারণ, প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ২০২৪ সালের নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা হারালেও এএনসি এখনো ন্যাশনাল অ্যাসেম্বলিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন ধরে রেখেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী জোট ইন্ডিয়ার মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
আরও পড়ুন
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের