শ্রীলঙ্কা থেকে সাঁতরে ভারতে পৌঁছে ইতিহাস গড়লেন এক দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০১:০৪ পিএম


শ্রীলঙ্কা থেকে সাঁতরে ভারতে পৌঁছে ইতিহাস গড়লেন এক দম্পতি
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তাল সমুদ্র সাঁতরে পার হয়ে ভারতে পৌঁছে নতুন ইতিহাস গড়েছেন বেঙ্গালুরুর এক ভারতীয় দম্পতি। তথ্যপ্রযুক্তি পেশাজীবী ড্যানিশ আবদি ও বৃশালী প্রসাদে প্রায় ১১ ঘণ্টার কঠিন যাত্রা শেষে ভারতের তামিলনাড়ুর ধনুষকোডিতে পৌঁছান।

সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, গত ৭ মে ভোর সাড়ে ৪টার দিকে শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে যাত্রা শুরু করেন তারা। দীর্ঘ এই অভিযানে তারা প্রবল ঢেউ, পরিবর্তনশীল বাতাস এবং শক্তিশালী সমুদ্রস্রোতের সঙ্গে লড়াই করে স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটে ভারতীয় উপকূলে পৌঁছান।

পুরো যাত্রাটি সম্পন্ন হয় প্রায় ১০ ঘণ্টা ৪৫ মিনিটে। পথে সমুদ্রের প্রতিকূল পরিস্থিতিতে বারবার তাদের নির্ধারিত পথ থেকে সরে যেতে হয়েছে বলে জানা গেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, অন্ধকার ভোরে সাগরে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি থেকে শুরু করে ঘণ্টার পর ঘণ্টা উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ভারতীয় উপকূলে পৌঁছানোর দৃশ্য।

এই অভিযানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সাঁতারুদের সঙ্গে ছিল সহায়ক নৌযান, চিকিৎসাকর্মী এবং ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দম্পতি লেখেন, আমরা শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে এসে ইতিহাস গড়লাম। আমাদের সব প্রশিক্ষণ ও প্রস্তুতির পরীক্ষা ছিল এটি, এবং আমরা মনে করছি আমরা প্রস্তুত ছিলাম।

আরও পড়ুন

জানা গেছে, মাত্র চার বছর আগে তারা ওপেন ওয়াটার সাঁতারের প্রশিক্ষণ শুরু করেন। সফটওয়্যার পেশাজীবী এই দম্পতির এই অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকে তাদের সহনশীলতা, শৃঙ্খলা ও দলগত সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

বিশেষজ্ঞদের মতে, রাম সেতু রুট ধরে এই সাঁতার সম্পন্ন করা ওপেন ওয়াটার সাঁতারে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission