ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

স্টারমারের নেতৃত্বে ভাঙন, পদত্যাগ করলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্ব নিয়ে দলীয় সংকট আরও গভীর হয়েছে। এবার স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ওয়েস স্ট্রিটিং।

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক চিঠিতে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বের ওপর তার আর কোনো আস্থা নেই। চিঠিতে স্ট্রিটিং লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের অংশ হয়ে থাকাটা তার কাছে নীতির সঙ্গে সাংঘর্ষিক।

আরও পড়ুন

সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির বড় ধরনের ভরাডুবির পর থেকেই চাপে রয়েছেন স্টারমার। এরই মধ্যে তার নেতৃত্বের বিরোধিতা করে কয়েকজন সহকারী মন্ত্রী পদত্যাগ করেছেন। সর্বশেষ পদত্যাগ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ। এবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী স্ট্রিটিংয়ের সরে দাঁড়ানোয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তৈরি হয়েছে।

এদিকে লেবার পার্টির ৮৬ জন সাংসদ ইতোমধ্যে স্টারমারকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই পদত্যাগ স্টারমার সরকারের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
মহাকাশ কর্মসূচিতে আরও এক ধাপ এগোচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নিজস্ব চন্দ্রযান রোভার ‘জিন্নাহ-১’ তৈরির কাজ শুরু হয়েছে। চীনের চাং’ই-৮ চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোভারটি চাঁদের পৃষ্ঠে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
হঠাৎ চীন জ্বালানি তেলের সকল রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কা আসতে চলেছে।  
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবর ভুয়া বলে দাবি করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হেনস্তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শিক্ষাব্যবস্থার অনিয়মের জেরে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসের আশপাশে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে।
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল।
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
আরও পড়ুন
ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করল প্রতিবেশীসহ ৩ মুসলিম দেশ
আম্বানির ছেলেকে অধ্যাপক বানিয়ে তুমুল সমালোচনার মুখে যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয়
তরুণদের সৃষ্টিশীলতার জায়গা দখল করছে এআই