ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

দানবাকৃতির নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান পেল বিজ্ঞানীরা 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৪:৪০ পিএম
প্রতীকী ছবি

থাইল্যান্ডে দানবাকৃতির বিশাল এক নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। খননকার্যের মাধ্যমে শনাক্ত করা এই প্রাণীর ওজন প্রায় নয়টি পূর্ণবয়স্ক হাতির সমান ছিল বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ এই আবিষ্কারের তথ্য প্রকাশিত হয়।

শুক্রবার (১৫ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গবেষকদের মতে, ‘নাগাটাইটান চাইয়াফুমেনসিস’ নামের এই প্রাণীটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবিষ্কৃত এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিচিত ডাইনোসর। এটি মূলত সোরোপড গোত্রের সদস্য ছিল। লম্বা গলা ও লেজ, ছোট মাথা এবং চারটি স্তম্ভের মতো শক্ত পা ছিল এই ডাইনোসরের প্রধান বৈশিষ্ট্য।

আরও পড়ুন

গবেষণা প্রতিবেদনে বলা হয়, তৃণভোজী এই ডাইনোসরটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৭ মিটার এবং ওজন ছিল প্রায় ২৭ টন। গবেষকদের ধারণা, প্রায় ১০ থেকে ১২ কোটি বছর আগে ডাইনোসরটি বর্তমান থাইল্যান্ড অঞ্চলে বিচরণ করত। যদিও এর মাথা ও দাঁতের জীবাশ্ম পাওয়া যায়নি, তবে অন্যান্য সোরোপডের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এর খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা করছেন বিজ্ঞানীরা।

গবেষণার প্রধান লেখক ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক থিতিওয়ুত সেথাপানিচসাকুল জানান, নাগাটাইটান সম্ভবত প্রচুর পরিমাণে গাছপালা খেত। এর খাদ্যতালিকায় ছিল কনিফারজাতীয় উদ্ভিদ ও সিড ফার্ন। তিনি এই ডাইনোসরটিকে ‘দ্য লাস্ট টাইটান’ বা ‘শেষ দৈত্য’ বলে আখ্যা দিয়েছেন। কারণ, থাইল্যান্ডের যে শিলাস্তরে এটি পাওয়া গেছে, তা দেশটিতে ডাইনোসরের জীবাশ্ম পাওয়ার ক্ষেত্রে অন্যতম নবীন স্তর।

উল্লেখ্য, নাগাটাইটানরা সোরোপডদের একটি উপগোষ্ঠীর সদস্য ছিল, যাদের উৎপত্তি হয়েছিল প্রায় ১৪ কোটি বছর আগে। তারা পৃথিবীতে ডাইনোসর যুগের অবসান হওয়ার আগ পর্যন্ত টিকে ছিল। এই বিশাল প্রাণীর প্রথম হাড়ের ধ্বংসাবশেষ প্রায় এক দশক আগে উত্তর-পূর্ব থাইল্যান্ডে স্থানীয় লোকজন খুঁজে পেয়েছিলেন। তবে দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২৪ সালে এর পূর্ণাঙ্গ খননকার্য শেষ হয়।

বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার এশিয়ায় ডাইনোসরের বিবর্তন ও ইতিহাস বুঝতে নতুন মাত্রা যোগ করবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
আরও পড়ুন
জিম্বাবুয়েতে মিলল ২১ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম
ডাইনোসরের যুগের সাপের জীবাশ্মে মিলল বিবর্তনের নতুন তথ্য
থাইল্যান্ডে মিলল ১৫ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম
৩ হাজার ডাইনোসরের ডিম রক্ষায় নতুন ন্যানো-কোটিং প্রলেপ