ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর সাবেক নিরাপত্তা প্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের সাবেক নিরাপত্তা প্রধানকে মাদক কার্টেলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তার নাম গেরারদো মেরিডা সানচেজ (৬৬)। মেক্সিকোর শক্তিশালী মাদক চক্র সিনালোয়া কার্টেলকে কোটি কোটি টাকার মাদক পাচারে সহায়তা এবং এর বিনিময়ে নিয়মিত মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত ১১ মে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে সানচেজকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের নথি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এই গ্রেপ্তারের বিষয়টি জনসমক্ষে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি ব্রুকলিনের একটি ফেডারেল আটক কেন্দ্রে রয়েছেন এবং শুক্রবার(১৫ মে) ম্যানহাটনের ফেডারেল আদালতে তাকে হাজির করার কথা ছিল।

আরও পড়ুন

সানচেজ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মেক্সিকোর অন্যতম অপরাধপ্রবণ এলাকা সিনালোয়ার জননিরাপত্তা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ২৯ এপ্রিল ম্যানহাটনের ফেডারেল আদালতে প্রকাশিত এক অভিযোগপত্রে সানচেজ এবং সিনালোয়ার সাবেক গভর্নর রুবেন রোচার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তারা সিনালোয়া কার্টেলের নেতাদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক পাচারের ষড়যন্ত্র করেছেন এবং এর বিনিময়ে রাজনৈতিক সুবিধা ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন।

মার্কিন প্রসিকিউটরদের দাবি, সানচেজ কার্টেলের সবচেয়ে শক্তিশালী উপদল ‘লস চাপিতোস’-এর কাছ থেকে প্রতি মাসে এক লাখ ডলারেরও বেশি নগদ অর্থ ঘুষ হিসেবে নিতেন। এই গোষ্ঠীটি বর্তমানে কারাবন্দি কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলেরা পরিচালনা করছেন। এই ঘুষের বিনিময়ে সানচেজ নিজের পদমর্যাদা ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতেন, যেন ‘লস চাপিতোস’-এর সদস্যদের গ্রেপ্তার না করে বরং তাদের প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, সানচেজ কার্টেলকে মেক্সিকোর আইনশৃঙ্খলা বাহিনীর গোপন গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন। এর মধ্যে বিভিন্ন তদন্ত, মাদক তৈরির ল্যাব এবং অপরাধীদের আস্তানায় পরিকল্পিত অভিযানের আগাম তথ্যও ছিল। ২০২৩ সালের এক বিশেষ ঘটনায় তিনি অন্তত ১০টি অভিযানের তথ্য আগেই কার্টেল সদস্যদের জানিয়ে দিয়েছিলেন বলে প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দারা। ফলে মেক্সিকান বাহিনী অভিযান শুরুর আগেই কার্টেল সদস্যরা তাদের লোকজন, মাদক ও সরঞ্জাম সরিয়ে নিতে সক্ষম হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ