ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিয়ের মঞ্চে বর–কনের কুস্তির লড়াই, জিতলেই আজীবন বাড়ির কাজ থেকে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি: সংগৃহীত

বিয়ের আসরে গান-বাজনা কিংবা নানারকম প্রথাগত আয়োজন তো কতই দেখা যায়। তবে চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের এক নবদম্পতি নিজেদের বিয়ের আসরকেই বানিয়ে ফেললেন পেশাদার কুস্তির (প্রফেশনাল রেসলিং) ময়দান। আর বিয়ের এই লড়াইয়ের শর্ত ছিল বেশ মজার—কুস্তিতে যে হারবে, তাকে সারা জীবন ঘরের সব কাজ করতে হবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

বর হি ইনশেং গুইঝোউ প্রদেশের জুনি শহরের একজন পেশাদার কুস্তিগির। মে মাসের শুরুতে স্থানীয় একটি হোটেলে স্ত্রীর সঙ্গে মিলে তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। ঐতিহ্যবাহী বিয়ের মঞ্চের বদলে তারা অনুষ্ঠানস্থলে রীতিমতো একটি কুস্তির রিং বসান। আর পেছনের বিশাল পর্দায় ভেসে উঠছিল নাটকীয় এক পোস্টার—'বর বনাম কনে'।

এরপর নবদম্পতি নিজেদের দল নিয়ে 'বেস্ট-অব-থ্রি' (তিনবারের মধ্যে যে দুবার জিতবে) প্রতিযোগিতায় নামেন। অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, প্রথমে অন্য পারফরমাররা রিংয়ে প্রবেশ করেন। তারা নিজেদের মধ্যে বিভিন্ন কৌশলে কুস্তি লড়েন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর-কনে নিজেরাই রিংয়ে নামেন। দর্শকদের তুমুল করতালির মধ্যে কনে খুব দ্রুতই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেন। বরের আক্রমণগুলো খুব চতুরতার সঙ্গে এড়িয়ে গিয়ে, একটি 'শোল্ডার থ্রো' দিয়ে বরকে মাটিতে আছড়ে ফেলেন কনে। এরপর রেফারি কনেকে বিজয়ী ঘোষণা করেন এবং রসিকতা করে জানান যে তিনি 'সারা জীবনের জন্য ঘরের কাজ থেকে অব্যাহতি পেয়েছেন'।

আরও পড়ুন

পুরো লড়াইটি বিনোদনের উদ্দেশ্যে আগে থেকে সাজানো হলেও, এই আয়োজন অতিথিদের দারুণভাবে মুগ্ধ করেছিল। বর সংবাদমাধ্যম মর্নিং পোস্টকে জানান, সব পারফরমারই পেশাদার ছিলেন এবং পুরো শোতে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। অনুষ্ঠান শেষে বর হেসে বলেন, 'অবশ্যই আমাকে শেষ পর্যন্ত হারতেই হতো। আমি তো আর তাকে দিয়ে ঘরের কাজ করাতে পারি না!'

বর হি জানান, বিয়ের পরিকল্পনার সময় যখন দেখলেন যে সাধারণ অনুষ্ঠান আয়োজনের খরচ বাজেট ছাড়িয়ে যাচ্ছে, তখনই তার মাথায় এই অভিনব বুদ্ধি আসে। গায়ক ও অন্যান্য পারফর্মার ভাড়া করার বদলে তিনি একটি কুস্তি ম্যাচের আয়োজন করার সিদ্ধান্ত নেন। তার স্ত্রীও এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেন। তবে দুই পরিবারের মা-বাবারা বলেছিলেন, তারা বিষয়টি বুঝতে না পারলেও সন্তানদের পছন্দকে সম্মান জানিয়েছেন।

হি বলেন, 'আমাদের বিয়েতে খাবারও ছিল, আবার একটি দারুণ শো-ও ছিল। তাই সবাই বেশ খুশি মনেই এসেছিল। শেষ পর্যন্ত প্রায় ৩০০ অতিথি এসেছিলেন, যা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি।'

তিনি আশা করেন, তার এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে চীনের অল্প পরিচিত পেশাদার কুস্তির সঙ্গে আরও বেশি মানুষ পরিচিত হওয়ার সুযোগ পাবে। চীনে পেশাদার কুস্তির সংস্কৃতি এখনো বেশ ছোট পরিসরেই রয়েছে। বার, বিয়ার উৎসব এবং বিভিন্ন কোম্পানির বার্ষিক অনুষ্ঠানের মতো নির্দিষ্ট জায়গাতেই মূলত এই পারফরম্যান্স সীমাবদ্ধ থাকে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য