ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিশ্বে কি আবার ফিরছে ‘জঙ্গলের আইন’!  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৩:২৬ পিএম

বিশ্ব রাজনীতি কি তবে আবারও ফিরে যাচ্ছে শক্তির খেলায়? যেখানে আইন নয়, সিদ্ধান্ত নেবে সামরিক ক্ষমতা? যেখানে ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারণ করবে বড় শক্তিগুলো? চীন ও রাশিয়া এবার ঠিক সেই আশঙ্কার কথাই বলছে। বেইজিংয়ে বৈঠকের পর এক যৌথ ঘোষণায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন, বিশ্ব আবার “জঙ্গলের আইনে” ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।

যদিও তারা সরাসরি কোনো দেশের নাম বলেননি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মূল ইঙ্গিত ছিল যুক্তরাষ্ট্রের দিকেই। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন “গোল্ডেন ডোম” ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প নিয়ে তীব্র সমালোচনা করেছে বেইজিং ও মস্কো। এই প্রকল্পকে তারা বলছে, বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

বার্তাসংস্থা রয়টার্স এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।

বেইজিংয়ের বিখ্যাত “গ্রেট হল অব দ্য পিপল”-এ হওয়া এই বৈঠক ছিল বেশ তাৎপর্যপূর্ণ। কারণ মাত্র ছয় দিন আগেই একই জায়গায় বসেছিলেন ট্রাম্প ও শি চিনফিং। সেখানে হয়েছিল দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক। আর তার এক সপ্তাহ না যেতেই হাজির হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনেক বিশ্লেষক একে বলছেন, এটি শুধু কূটনৈতিক সফর নয় বরং বিশ্ব রাজনীতিতে নতুন শক্তিধর জোটের স্পষ্ট বার্তা।

আরও পড়ুন

যৌথ ঘোষণায় শি ও পুতিন বলেন, কিছু দেশ এখনো ঔপনিবেশিক মানসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আর সেই কারণেই আন্তর্জাতিক স্থিতিশীলতা পড়ছে হুমকির মুখে। তারা আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে দায়িত্বশীল আচরণ করছে না। বিশেষ করে “নিউ স্টার্ট” চুক্তির প্রসঙ্গ টেনে চীন ও রাশিয়া প্রকাশ করেছে ক্ষোভ। এই চুক্তির উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখা। কিন্তু ট্রাম্প প্রশাসন রাজি হয়নি এর মেয়াদ বাড়াতে।

আর এরপর থেকেই তৈরি হয়েছে পারমাণবিক প্রতিযোগিতা নতুন করে বাড়ার আশঙ্কা। এই বৈঠকে শুধু সামরিক নয়, অর্থনীতি ও জ্বালানি নিয়েও হয়েছে বড় আলোচনা। রাশিয়া চায় “পাওয়ার অব সাইবেরিয়া-২” গ্যাস পাইপলাইন প্রকল্প দ্রুত এগিয়ে নিতে। এই বিশাল প্রকল্পের মাধ্যমে রাশিয়া থেকে চীনে প্রতি বছর সরবরাহ করা হবে বিপুল পরিমাণ গ্যাস।

পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা রাশিয়ার জন্য এটি হতে পারে বড় অর্থনৈতিক লাইফলাইন। অন্যদিকে চীনও আরও শক্তিশালী করতে চাইছে জ্বালানি নিরাপত্তা। সব মিলিয়ে বিশ্ব রাজনীতির মঞ্চে এখন যেন তৈরি হচ্ছে নতুন এক ঠান্ডা যুদ্ধের আবহ। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অন্যদিকে ক্রমশ আরও কাছাকাছি চলে আসছে চীন ও রাশিয়া।

আর তাই অনেকের প্রশ্ন “জঙ্গলের আইন” নিয়ে শি ও পুতিনের এই সতর্কতা কি শুধুই কূটনৈতিক বার্তা? নাকি এটি ভবিষ্যতের আরও বড় সংঘাতের আগাম সংকেত?

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাই।
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা, ঘটনা কী
চীনে চলতি বছরের প্রথম ৯ মাসে বিয়ের হার আশঙ্কাজনকভাবে কমে ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশটিতে সন্তান জন্মদান প্রক্রিয়া বিয়ের সাথে গভীরভাবে সম্পর্কিত হওয়ায় এই বড় ধস নতুন করে জনসংখ্যা হ্রাস ও অর্থনৈতিক উদ্বেগের সৃষ্টি করেছে। শুক্রবার (৬ নভেম্বর) চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ইকাই। ইকাই জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে মোট ৪৬ লাখ ৫০ হাজার যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একই সময়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন ২০ লাখ ৮০ হাজার যুগল। সন্তান জন্মদান ও বিয়ে বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে চীনা কর্তৃপক্ষ একাধিক প্রণোদনামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে পারিবারিক ভর্তুকি, শিশু লালন-পালনে সহায়তা এবং সন্তান জন্মদান সংক্রান্ত চিকিৎসা খরচ কমানোর মতো উদ্যোগ।  এছাড়া যুব সমাজ, শিশু ও পরিবারের জীবনযাত্রা আরও সহজ করতে নগর পরিকল্পনা, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জনসেবামূলক খাতগুলোতে যুব উন্নয়ন কর্মসূচি যুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে এসব সরকারি উদ্যোগ ও প্রচেষ্টা সত্ত্বেও চীনে বর্তমানে শিশুদের চেয়ে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে দেশের ওপর বয়স্কদের নির্ভরতার অনুপাত শিশুদের ছাড়িয়ে গেছে। ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো চীনের মোট জনসংখ্যা কমেছে এবং জন্মহার এযাবৎকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডেমোগ্রাফার বা জনসংখ্যা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই জনসংখ্যা হ্রাসের প্রবণতা ভবিষ্যতে আরও তীব্র হতে পারে। এদিকে জাতিসংঘের হিসাব অনুযায়ী, দীর্ঘমেয়াদে চীনের ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান প্রজননক্ষম নারীর সংখ্যা মারাত্মকভাবে কমবে। শতাব্দীর শেষ নাগাদ এই বয়সী নারীর সংখ্যা দুই-তৃতীয়াংশেরও বেশি কমে ১০ কোটির নিচে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। আরটিভি/এসআর  
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা, ঘটনা কী
অফিসের সব নারী কর্মীকে আইফোন উপহার দিলেন বস
প্রতিষ্ঠানের নারী কর্মীদের প্রত্যেককে নতুন আইফোন উপহার দিয়ে চমকে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসিনা নিশাদ। 
অফিসের সব নারী কর্মীকে আইফোন উপহার দিলেন বস
ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, শনিবার একই দিনে দুটি কর্মসূচি
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মজুরি, শিক্ষা ও সরকারি সেবার সংকট ঘিরে চলমান আন্দোলন নতুন করে জোরালো হচ্ছে। 
ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, শনিবার একই দিনে দুটি কর্মসূচি
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
ভারতের মন্দির বলতেই চোখের সামনে ভেসে ওঠে হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি, কারুকার্যময় স্থাপত্য আর নানা ধর্মীয় আচার।
ভারতে ২৫ হাজার ইঁদুরের অদ্ভুত মন্দির, তাদের উচ্ছিষ্টই ভক্তদের পবিত্র প্রসাদ!
আরও পড়ুন
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে সব খুন-অন্যায়ের বিচার করা হবে: আইনমন্ত্রী
ছোটভাইয়ের প্রেমে ‘নজর’ বড় ভাইয়ের, এক কাঠি সরেস ভাবিও
নিউইয়র্কের আইনসভায় নির্বাচিত হলেন প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা