ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১১:২১ এএম
কিয়েভে ভয়াবহ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দিকে তাকিয়ে আছেন এক ব্যক্তি। ছবি: এএফপি 

ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য বড় হামলার সতর্কতা জারির পরপরই কিয়েভের আকাশ কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণের শব্দে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ মে) রাতে রাশিয়া মধ্যপাল্লার ওরেসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা শুরু করে। কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, রাজধানী বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে। তিনি সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং বেশ কিছু জায়গা থেকে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর আসছে।

রাশিয়ার এই হামলাকে একটি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কেননা গত শুক্রবার(২২ মে) রাশিয়ার অধিকৃত ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের স্টারোব্লিসকের একটি কলেজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ হিসেবে অভিহিত করে এর কঠোর প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, কলেজের ওই হামলায় এখন পর্যন্ত ১৮টি শিশুর মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

তবে ইউক্রেনের সেনাবাহিনী কলেজে হামলার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, ইউক্রেনীয় বাহিনী সব সময় রাশিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে নিখুঁত হামলা চালায়। গত শুক্রবার লুহানস্কের ওই এলাকায় মূলত রুশ বাহিনীর ‘রুবিকন’ ইউনিটের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই বিশেষ রুবিকন ইউনিটটি রাশিয়ার উন্নত প্রযুক্তির ড্রোন উদ্ভাবন ও তৈরির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এবং অধিকৃত অঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা অনেক বাড়িয়ে দিয়েছে। এর আগের সপ্তাহেও অধিকৃত অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে নিশানা করেছিল ইউক্রেনীয় বাহিনী। তারই প্রতিক্রিয়ায় মস্কো এবার ইউক্রেনের রাজধানীতে এই ভয়াবহ পাল্টা আঘাত হানল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
আরও পড়ুন
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প