
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় পানির সংকটের কারণে পানি ফুটিয়ে পান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়া পানি বিভাগ এ সতর্কতা জারি করে।
এতে প্রায় ১৮ হাজার মানুষ পানির সংকটে পড়েছেন। ১৯১৫১, ১৯১৩১ ও ১৯১৩৯ পোস্টাল এলাকার বাসিন্দাদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। উইনফিল্ড হাইটস, ওভারব্রুক, মরিস পার্কসহ আশপাশের কয়েকটি এলাকা এর আওতায় রয়েছে।
থ্যাঙ্কসগিভিংয়ের ঝড়ের কারণে এসব এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায় বা পানির চাপ কমে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, পান করার, রান্নার, বরফ তৈরির, দাঁত ব্রাশ ও বাসন ধোয়ার আগে পানি টগবগ করে এক মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে।
আরটিভি/জেএমএ


