ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

লেবাননে মর্টার হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের মারজায়ুনে এক মর্টার হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) এক সদস্য নিহত হয়েছেন। এই হামলায় আরও দুজন শান্তিরক্ষী আহত হয়েছেন বলে ইউনিফিল নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (৩ জুন) রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে মর্টার হামলায় গুরুতর আহত হন ওই শান্তিরক্ষী। পরে বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে বিবৃতিতে নিহত শান্তিরক্ষীর জাতীয়তা বা এই হামলার জন্য সুনির্দিষ্টভাবে কে দায়ী, তা উল্লেখ করা হয়নি।

মর্মান্তিক এই ঘটনার সঠিক পরিস্থিতি নিরূপণের জন্য ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইউনিফিল। মিশনটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে ক্রমবর্ধমান সংখ্যক গতিপথ ও তার প্রভাব শনাক্ত করা গেছে। বিশ্ব শান্তির স্বার্থে এই সহিংসতার দ্রুত অবসান ঘটাতে হবে।

আরও পড়ুন

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হওয়ার পরও এখনো মাঠপর্যায়ে সংঘাত বন্ধ হয়নি। গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও সকালের দিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা চালানোর কথা জানিয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ লেবাননের টাইর শহরের দক্ষিণে জেফতা রোডে একটি গাড়িতে থাকা একই পরিবারের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে একজন পুরুষ, তার স্ত্রী এবং মেয়ে গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া নাবাতিয়েহ জেলাতেও একটি বড় গোলচত্বর লক্ষ্য করে হামলা হয়েছে, যাতে বেশ কয়েকজন বেসামরিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার ওয়াশিংটনে ত্রিপক্ষীয় এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশ তথাকথিত একটি ‘যুদ্ধবিরতি চুক্তি’তে পৌঁছায়। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, এই যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলা সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার ওপর নির্ভর করছে। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সব সদস্যকে সরিয়ে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

চুক্তির আওতায় দুই দেশ কিছু ‘পাইলট জোন’ বা বিশেষ এলাকা প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। এসব এলাকা লেবানিজ সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে এবং সেখানে কোনো অরাষ্ট্রীয় পক্ষ বা সশস্ত্র গোষ্ঠী অবস্থান করতে পারবে না। তবে হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তি মানবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এদিকে ইসরায়েলও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরায়েলি সেনারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রাচীন বিউফোর্ট দুর্গ ছাড়বে না। সম্প্রতি দখল করা উঁচু পাহাড়ের ওপর অবস্থিত এই দুর্গ থেকে দক্ষিণ লেবাননের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করা যায়।

কাৎজ আরও বলেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত মানুষেরা নিজেদের ঘরে ফিরে আসতে পারবেন না। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
ভারতের উত্তর প্রদেশের লখনউতে প্রেমিককে হত্যার অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা প্রকাশ করেছেন পলাতক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে।
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার
যুদ্ধের মধ্যে ইন্টারনেটের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান।
স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
আরও পড়ুন
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা
মৃত্যুদণ্ড বাতিল করে দিলো মধ্যপ্রাচ্যের এক দেশ
যুক্তরাষ্ট্রের ‘ধমকে’ থামলো ইসরায়েল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর
পুরো লেবানন পুড়ে যাক: ইসরাইলের নিরাপত্তামন্ত্রী