ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: শাফাক নিউজ থেকে নেওয়া

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শাফাক নিউজ জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) রাতে এসব হামলা চালানো হয়।

হামলায় আলি আল-তাহের পাহাড় ও কাফর রেমানের উপকণ্ঠে দুটি এবং নাবাতিয়েহ আল-ফাওকার আল-দেইর এলাকায় আরও দুটি হামলা চালানো হয়। এ ছাড়া আল-দাবশা এলাকাতেও হামলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনো স্পষ্ট নয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় কনকাশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার আরেক দফা ঘটনা ঘটে।

মায়ফাদুনের উপকণ্ঠে ইসরায়েলের গোলাবর্ষণের পাশাপাশি কাফর রেমানের দোহা এলাকা ও আলি আল-তাহের পাহাড়ে বিমান হামলা চালানো হয়।

আরও পড়ুন

টায়ার জেলাতেও আল-মানসুরি শহরে ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া যায়।

সূত্র: শাফাক নিউজ

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
আরও পড়ুন
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য
ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে. সিমনস