ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
ইরানের ধর্মীয় নেতা মোজতবা খামেনি : ছবি সংগৃহীত

ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য বাইরের শত্রুদের সব ধরনের চক্রান্ত ও প্রচেষ্টাকে রুখে দিতে সমগ্র ইরানি জাতিকে যেকোনো মূল্যে জাতীয় ঐক্য রক্ষা এবং সব ধরনের অভ্যন্তরীণ বিভাজন বর্জন করার জোরালো আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি।

বৃহস্পতিবার (৪ জুন) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বান জানান।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতে আনাদোলুর খবরে বলা হয়, সাবেক সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া বার্তায় খামেনি জনগণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সংহতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম স্পষ্টভাবে উল্লেখ না করে খামেনি বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুরা সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় ধরনের হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। শত্রু সামরিকভাবে পরাজিত হয়েছে এবং এখন তারা অশুভ লক্ষ্য অর্জনের জন্য ইরানি জাতির মধ্যে বিভেদ ও মতপার্থক্য সৃষ্টি করে পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করছে।

আরও পড়ুন

খামেনি জোর দিয়ে বলেন, শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে ইরানি জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐক্য রক্ষা করা অপরিহার্য।

এদিকে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে চলতি সপ্তাহে। সর্বশেষ ইরান এই অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, এতে নিহত হন একজন।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালালে ৩ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়। এরপর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বিশ্বব্যাপী নৌচলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল কার্যকর হয় যুদ্ধবিরতি এবং তারপর থেকে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি একটি যুদ্ধ-সমাপ্তি চুক্তিতে স্বাক্ষর করার খুব কাছাকাছি আছেন, যা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে, ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেবে এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নির্মূল করবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর...
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা