ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ওয়াশিংটনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০১:০৪ পিএম
ওয়াশিংটনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে আগুন ধরে যায় এবং পাইলট গুরুতর আহত হন বলে জানা গেছে। তবে তিনি সময়মতো বের হয়ে প্রাণে রক্ষা পান।

রোববার (১৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুপুর ১২টার দিকে এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। বিমানটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অন্তর্ভুক্ত ছিল।

বিবৃতিতে আরও জানানো হয়, দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বের হয়ে আসেন এবং পরে স্থানীয় শেরিফ কর্মকর্তারা তাকে উদ্ধার করেন। তবে তিনি গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন

নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রিমরক লেকের কাছে এই দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ইউএস ফরেস্ট সার্ভিসসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করছে।

দুর্ঘটনার পর আশপাশের স্থাপনা রক্ষায় ফায়ার ইউনিটগুলো কাজ করেছে এবং পরে তারা ঘটনাস্থল থেকে ফিরে যায়। আগুন পুরোপুরি নেভাতে ওয়াটার টেন্ডার মোতায়েন করা হয়েছে।

মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

দুর্ঘটনাস্থলটি ওকানোগান–ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট এলাকায়, যা সিয়াটল থেকে প্রায় ১২৫ মাইল দক্ষিণ–পূর্বে অবস্থিত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত 
যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত 
গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত