ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি : প্রতীকী

জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এতে আরও একজন সেনা নিখোঁজ এবং চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শনিবার (১৮ জুলাই) রাতে ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েতে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। দেশ দুইটির মধ্যে এমন ঘটনা ঘটছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে। এবার বিশ্বকাপের অন্যতম আয়োজকও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে শুরু হওয়া সর্বশেষ মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫১৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তেহরান এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত এখন অষ্টম দিনে গড়িয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ও সামরিক সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ শান্তিকালীন সময়ে এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ইরান দাবি করেছে, তারা নজরদারি ও হামলার উদ্দেশ্যে ব্যবহৃত কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় চলাচলের সময় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ বিষয়ে সংস্থাটি বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

আইআরজিসির বিবৃতির শেষাংশে আরও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন কোনো জাহাজ যদি তারা ‘অনিরাপদ জলসীমা’ হিসেবে উল্লেখ করা এলাকায় প্রবেশ করে, তাহলে সেগুলোও একই ধরনের দুর্ঘটনার মুখোমুখি হবে।

সূত্র: আল-জাজিরা

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
গরু কেনার সময় দাবি করা হয়েছিল, দিনে ৮ থেকে ১০ লিটার দুধ দেবে। কিন্তু বাছুর প্রসবের পর দুধ মিলছে মাত্র ৩ লিটার। এমন অভিযোগ নিয়ে সটান থানায় হাজির হলেন গো-পালক লক্ষ্মণ যাদব।
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে যৌন পাচার, ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে একই বাড়িতে বসবাসকারী আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী সাত শিশুর বয়স ১ থেকে ১৭ বছরের মধ্যে।
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
আরও পড়ুন
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর