ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বসবাস ও ভিসা নিয়ে ওমানের নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:০৯ পিএম
প্রতীকী ছবি

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বসবাস ও ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে জমি ক্রয় এবং বিনিয়োগকারী বিদেশিরা এখন কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি ভিসা ও বসবাসের অনুমতি পাবেন। এ জন্য আর কোনো ওমানের নাগরিকের স্পন্সর প্রয়োজন হবে না।

রয়্যাল ওমান পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। খবর গালফ নিউজের।

নতুন ব্যবস্থায়, যেসব বিদেশি ওমানে সম্পত্তি কিনেছেন কিন্তু এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারাও বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেওয়া একটি সনদ প্রদর্শন করলেই হবে।

এ সুবিধা সম্পত্তির মালিকের নিকটাত্মীয়দের জন্যও প্রযোজ্য হবে। পাশাপাশি ওমানে বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরাও স্পন্সর ছাড়াই ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব সম্পত্তির নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি, সেসব ক্ষেত্রে বিদেশিদের প্রাথমিকভাবে ছয় মাস থেকে এক বছরের ভিসা দেওয়া হবে। অন্যদিকে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভিসা ইস্যুর পর তিন মাসের মধ্যে ওমানে প্রবেশ করতে হবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই ওমান সরকার এ উদ্যোগ নিয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার