ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

খামেনিকে সর্বস্তরের শ্রদ্ধা জানাতে আজও জনস্রোত 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ এএম
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ সোমবার (৬ জুলাই) রাজধানীর ফ্রিডম স্কয়ারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের জনগণ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এতে লাখ লাখ ভক্ত ও অনুরাগীর উপস্থিত হতে পারে বলে আশা করা হচ্ছে। উপস্থিতির দিক থেকে খামেনির জানাজা ইরানের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বলে দাবি করেছে ইরান।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে শেষ হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের মরদেহ।

এ দিন তেহরানের রাজপথে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় মর্যাদার বিশাল শেষযাত্রা। এরপর, শোক আয়োজনের অংশ হিসেবে তার মরদেহ ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি প্রতিবেশী ইরাকে নেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিন ধরে তেহরানে বিপুল মানুষের সমাগম অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। আজ জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির কফিন তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হবে।

আরও পড়ুন



এরপর মঙ্গলবার (৭ জুলাই) তার মরদেহ পবিত্র নগরী কোমে নেওয়া হবে। ৮ জুলাই মরদেহ ইরাকের কারবালা ও নাজাফ শহরে নেওয়া হবে। সবশেষে ৯ জুলাই খামেনির জন্মস্থান ইরানের মাশহাদে মরদেহ নেওয়া হবে। সেখানেই ইমাম ইমাম রেজা (আ.)-এর মাজারের পাশে তাকে দাফন করা হবে।

শোকের আয়োজনে অংশ নেওয়া লাখো মানুষ আমেরিকা ও ইসরাইল বিরোধী স্লোগান দেন। একই সঙ্গে মার্কিন-ইসরাইলি হামলায় খামেনি ও দেশটির শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধের দাবিও তোলেন তারা।

রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ইরান এ আয়োজনকে কেবল ধর্মীয় শোকানুষ্ঠান নয়, বরং জাতীয় ঐক্য, প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সংহতির দৃষ্টান্ত হিসেবেও তুলে ধরছে।

শেষ বিদায়ে বাবার কফিনের পাশে জানাজায় অংশ নেন খামেনির তিন ছেলে। তবে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি অনুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত হননি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাবাকে হত্যার হামলায় আহত হওয়ার পর তিনি নিরাপত্তাজনিত কারণে এখনো জনসমক্ষে আসছেন না।

আরও পড়ুন



শেষকৃত্যে নিরাপত্তা শঙ্কায় সোমবার পুরোপুরি বন্ধ থাকবে তেহরানের আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও ইমাম খোমেনি বিমানবন্দর বন্ধ থাকবে আরও একদিন।

এছাড়া, ৯ জুলাই চূড়ান্ত দাফন উপলক্ষে মাশহাদের আকাশসীমা ও শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে, মাশহাদগামী ফ্লাইট ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। 
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র