ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া একটি মাছ ধরা ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ৬ জেলে। নিখোঁজদের সন্ধানে সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৩ জুলাই) সুন্দরবন থানা পুলিশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

কলকাতার স্থানীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন জেলেসহ ট্রলারটি মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। এর পর থেকেই তীব্র প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যায় ট্রলারটি। টানা আট দিন অনুসন্ধানের পর রোববার(১২ জুলাই) দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ট্রলারটির অবস্থান চিহ্নিত করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, বন অধিদপ্তর এবং ভারতীয় কোস্টগার্ডের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসা হয়। পরে রাতভর তল্লাশির পর ট্রলারের ভেতর থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শঙ্করপুর থেকে ট্রলারের মালিকপক্ষ ইতিমধ্যে কাকদ্বীপে পৌঁছেছেন। মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে একাধিক ট্রলার উদ্ধারকাজে অংশ নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূল পর্যন্ত টেনে আনে।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। আশঙ্কা করা হচ্ছে, ট্রলারের ভেতরে বা আশপাশে আরও মরদেহ আটকে থাকতে পারে। সেই কারণে আজ দিনভর তল্লাশি অভিযান চলবে বলে জানানো হয়েছে। সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করপুরসহ উপকূলবর্তী মৎস্যজীবী মহলে। এখনো নিখোঁজ ৬ জনের খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেসিডেন্টের অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিস এবং মন্ত্রিসভার বৈঠককক্ষকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
প্রেসিডেন্টের অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প
ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক বিমানে বোমা হামলার ভুয়া হুমকিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
বেতন বাড়ানো ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘট হয়েছে।
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববার (৮ নভেম্বর) একজন প্রার্থী মনোনীত করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
আরও পড়ুন
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাহসিফের
তাহসিফ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল দীপের কাছ থেকে
এটা আত্মহত্যা নয়, সরকার তদন্ত করলে অপরাধীরা বেরিয়ে আসবে: তাহসিফের বাবা