ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

রাস্তার ধারে প্রস্রাব করলেই দেখা যাবে বড় পর্দায়, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ এএম
রাস্তার ধারে প্রস্রাব করলেই দেখা যাবে বড় পর্দায়।ছবি: সংগৃহীত

রাস্তার ধারে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু বা পানের পিক ফেলা রোধে দীর্ঘদিন ধরেই চলছে প্রচার-প্রচারণা, জরিমানাসহ নানা ধরনের অভিযান। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া পৌরসভা বোর্ড।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়েছে। শহরজুড়ে থাকা সিসিটিভি ক্যামেরায় যদি কেউ রাস্তার ধারে বা দেয়ালের পাশে প্রস্রাব করতে ধরা পড়েন, তাহলে সেই দৃশ্য সরাসরি ওই বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। অর্থাৎ, ওই ব্যক্তিকে শহরের সাধারণ মানুষ প্রকাশ্যেই দেখতে পাচ্ছেন।

পৌরসভার এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে "Hall of Shame"। কর্তৃপক্ষের আশা, প্রকাশ্যে লজ্জিত হওয়ার ভয়ে মানুষ এমন অসচেতন ও অস্বাস্থ্যকর আচরণ থেকে বিরত থাকবে এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও সচেতন হবে।

এই পদক্ষেপকে অনেকেই অভিনব ও কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন। তাদের মতে, শুধুমাত্র জরিমানা করে যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, তখন সামাজিকভাবে জবাবদিহি তৈরি করতে এমন ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে উদ্যোগটি নিয়ে সমালোচনাও রয়েছে। কিছু নাগরিক ও অধিকারকর্মী ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকারের বিষয়টি সামনে এনে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এ ধরনের প্রকাশ্য প্রদর্শন ব্যক্তির গোপনীয়তার অধিকার লঙ্ঘন করতে পারে।

আরও পড়ুন

এখন দেখার বিষয়, তিনসুকিয়া পৌরসভার এই ব্যতিক্রমী উদ্যোগ শহরে রাস্তার ধারে প্রস্রাব করার প্রবণতা কমাতে কতটা সফল হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
বয়স মাত্র ১২ বছর। অথচ এই বয়সেই ১০০টির বেশি পাখির ডাক হুবহু নকল করতে পারেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্যামুয়েল হেন্ডারসন।
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
নিউইয়র্কে বিদ্যুৎ ও জ্বালানিসহ মাসিক ইউটিলিটি বিলের খরচ কমাতে নতুন করে প্রায় ২৫ লাখ পরিবারের জন্য সহায়তার সুযোগ তৈরি হয়েছে।
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভ্রমণের আগে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
সহপাঠীর চাপে প্রস্রাব পান, চকলেট খেয়ে নিতে বলেন প্রধান শিক্ষক
জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
কসবা পৌরসভার ক্যাশিয়ারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
পৌরসভাগুলোকে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে নির্দেশ