ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পশ্চিমবঙ্গে সব সরকারি কাজে বাধ্যতামূলক হলো বাংলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম
শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সব প্রশাসনিক কার্যক্রমে আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলা ভাষা বাধ্যতামূলক হতে চলেছে।

সোমবার (২০ জুলাই) রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় এই ঐতিহাসিক ঘোষণা করেন। এখন থেকে রাজ্য সরকারের সব স্তরের প্রশাসনিক কাজ বাংলায় পরিচালিত হবে। এমনকি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের থানাতেও এখন থেকে বাংলা ভাষায় এফআইআর (এফআইআর) করা যাবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় দেশের প্রথম ভারতীয় ভাষা বিষয়ক শব্দ জাদুঘর ‘মিউজিয়াম অব ওয়ার্ডস’-এর উদ্বোধন করেন। সেখানে তিনি সর্বস্তরে মাতৃভাষার ব্যাপক প্রয়োগ ও প্রসারের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠিও দিয়েছিলেন তিনি। যেখানে কেন্দ্র ও রাজ্যের যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি পরিহার করে বাংলা ও হিন্দি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের পরদিনই রাজ্য বিধানসভায় এই বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো চিঠিটি পড়ে শোনান। এরপর তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব স্তরে বাংলা ভাষাকে বাধ্যতামূলকভাবে কার্যকর করা হচ্ছে। মাঝের এই সময়টুকুতে সরকারি দপ্তরে অনুবাদক নিয়োগসহ অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, ভারত সরকার বা অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সরকার বাংলা ভাষাতেই চিঠিপত্র আদান-প্রদান করবে। তবে ভারত সরকারের সঙ্গে বিশেষ যোগাযোগের সুবিধার্থে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহার করা হতে পারে।

বিধানসভায় শুভেন্দু অধিকারী আরও বলেন, মাতৃভাষাকে সর্বোচ্চ স্তরে কার্যকর করার এই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেশকে স্বাগত জানিয়েই গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের আগে বিজেপি ক্ষমতায় এলে বাংলা ভাষা তুলে দেবে বলে বিরোধীদের তোলা সব অভিযোগ ও জল্পনা পুরোপুরি উড়িয়ে দিল বর্তমান রাজ্য সরকার।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
আরও পড়ুন
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
কলকাতায় মুসলিমদের পানি না দেওয়ার অভিযোগ, জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সাংসদ
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন