ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

‘ভিডিও দেখার সময় নেই’, ভারতে পুলিশি তাণ্ডবের জরুরি শুনানি নাকচ প্রধান বিচারপতির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম
পুলিশের লাঠিচার্জের ভিডিও ফুটেজ আদালতে দেখাতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ভিডিও দেখার মতো সময় আদালতের নেই।ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের অভিযোগে করা আবেদনের জরুরি শুনানি নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে বুধবার (২২ জুলাই) এই আবেদন উপস্থাপন করা হয়।

শুনানিকালে আবেদনকারীর আইনজীবী পুলিশের লাঠিচার্জের ভিডিও ফুটেজ আদালতে দেখাতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ভিডিও দেখার মতো সময় আদালতের নেই।

ভারতের গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া ও পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি সূর্য কান্তের পাশাপাশি বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনা।

আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান, সোমবার (২০ জুলাই) যন্তর মন্তরে তরুণ ও শিক্ষার্থীদের ওপর পুলিশ চরম নৃশংসতা চালিয়েছে। এর পক্ষে ভিডিও প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি মামলাটি দ্রুত শুনানির আর্জি জানান। তবে তা খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি বলেন, "ভিডিও দেখার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, সময়ও নেই। অযথা আদালতের সময় নষ্ট করবেন না।"

আরও পড়ুন

প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে একের পর এক প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির প্রতিবাদে সোমবার ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দেয় শিক্ষার্থীরা। হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে সংঘাত বেঁধে যায়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস প্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে পুলিশ ও শিক্ষার্থী উভয় পক্ষই আহত হয়।

ঘটনার পর থেকে যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা, যা ইতিমধ্যে দ্বিতীয় মাসে গড়িয়েছে। সেখানে রাতভর নতুন নতুন সমর্থক এসে যোগ দিচ্ছেন এবং ভারী পুলিশি পাহারার মধ্যেই স্বেচ্ছাসেবকেরা খাবার সরবরাহ করছেন। গত ২০ জুন থেকে শুরু হওয়া এই আন্দোলনে শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করা বিশিষ্ট লাদাখি সমাজকর্মী সোনম ওয়াংচুক বর্তমানে অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে শুয়েও তিনি অনশন অব্যাহত রেখেছেন।

সোনম ওয়াংচুক জানিয়েছেন, শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা না হলে কিংবা বিষয়টি পার্লামেন্টে উত্থাপনের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী জোট ইন্ডিয়ার মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
আরও পড়ুন
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন