ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডার আবদার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।

চীনের শেনঝেন শহরে মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বৈঠকে চীনের প্রেসিডেন্টের কাছে এই আবদার করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

মেক্সিকো সিটির চ্যাপুল্টেপেক চিড়িয়াখানায় বর্তমানে শিন শিন নামের ৩৬ বছর বয়সী একটি নারী পান্ডা রয়েছে। এটিই বিশ্বের একমাত্র পরিচিত পান্ডা যার মালিকানা বেইজিংয়ের হাতে নেই। ১৯৭৫ সালে মেক্সিকোতে নিয়ে যাওয়া পান্ডাদের মধ্যে এটিই এখন পর্যন্ত বেঁচে আছে।

শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের শিনবাউম বলেন, আগামী বছর মেক্সিকো-চীন সম্পর্কের ৫৫ বছর পূর্ণ হতে যাচ্ছে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি শি জিনপিংয়ের সাথে নিজের বৈঠকটিকে অত্যন্ত আন্তরিক ও খোলামেলা বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমরা পর্যটন বিষয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছি, এই সম্পর্কের অংশ হিসেবে আমরা চ্যাপুল্টেপেক চিড়িয়াখানার জন্য একটি পান্ডাও চেয়েছি।

পূর্ব এশিয়ার প্রাণী পান্ডা সাধারণত নিজেদের বন্য পরিবেশ ছেড়ে খুব দূরে যায় না। তবে বিদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চীন দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে, যা বিশ্বজুড়ে পান্ডা কূটনীতি নামে পরিচিত। তবে ১৯৮৪ সাল থেকে চীন এই নীতিতে কিছুটা পরিবর্তন আনে। এখন তারা বন্য পান্ডা সংরক্ষণের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে অল্প সময়ের জন্য পান্ডা ধার দেয়।

মঙ্গলবারের ওই বৈঠকে শিনবাউম শি জিনপিংকে জানান, চীনের সাথে মেক্সিকোর সম্পর্ক একটি নতুন যুগে প্রবেশ করছে। অন্যদিকে বর্তমানের জটিল বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
চীন সফর নিয়ে জল্পনার মধ্যে মেয়েকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং উন।
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ মাত্রার। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষতি কিংবা সুনামির কোনো সতর্কতা জারির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।  অন্যদিকে পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রায় আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে অস্ট্রেলিয়া পর্যন্ত। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানান। অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দারা ৩৮০টিরও বেশি রিপোর্ট জমা দিয়েছেন। প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়। ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকাগুলোর একটি এটি। এ অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। আরটিভি/এসআর
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাতীয় পর্যায়ের ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক পরীক্ষার্থী। পরীক্ষার ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম হওয়া ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর রোববার (১৫ নভেম্বর) তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম
আরও পড়ুন
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের নতুন সাফল্য, এক চার্জে ৪০০ কিলোমিটার উড়বে যাত্রীবাহী বিমান