ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

দিল্লিতে রাজপথে আন্দোলনরত তরুণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে লাঠিপেটার ঘটনায় গর্জে উঠেছেন বলিউডের বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। দিল্লি পুলিশের হিংস্র ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে তাদের ‘গুন্ডা’ ও বিদেশি এজেন্টের সঙ্গে তুলনা করেছেন তিনি। এক ভিডিও বার্তায় চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি রাজপথে নামা শিক্ষার্থীদের সাহস না হারিয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই প্রভাবশালী অভিনেতা।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনার পরপরই সিজেপির সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরুদ্দিন শাহর ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওতে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, "যদি একজন অশিক্ষিত ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তবে তার ইচ্ছা থাকবে পুরো দেশ যেন তার মতোই অশিক্ষিত, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে ওঠে।"

আরও পড়ুন

শিক্ষার্থীদের ওপর পুলিশি আক্রমণের নিন্দা জানিয়ে তিনি বলেন, "আমার মন ভীষণ ভারাক্রান্ত এবং আমি রাগে ফুঁসছি। মুখে মুখোশ আর হাতে লাঠি নিয়ে ওরা গুন্ডার মতো আচরণ করছে। এই পুলিশদের বলব, কখনো নিজেদের সন্তানদের কথাও ভাবুন। এটাও ভাবুন, একদিন আপনাদেরও এর পরিণাম ভোগ করতে হবে।" আন্দোলনরত শিক্ষার্থীদের অভয় দিয়ে তিনি আরও যোগ করেন, "সাহস হারাবেন না, বহু মানুষ আপনাদের সঙ্গে আছে। দেশের তরুণ প্রজন্মের ওপর আমার ভরসা আরও বেড়ে গেছে, আমরা আপনাদের পাশেই আছি।"

অন্যদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা আক্রমণাত্মক আচরণ করায় তারা বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে। কিন্তু ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগে দেখা যায়, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বেপরোয়া লাঠিপেটা ও টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। সাধারণ পোশাকে থাকা কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তিকেও হাতুড়ি ও লাঠি হাতে শিক্ষার্থীদের পেটাতে দেখা গেছে।

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনইইটি)-সহ শিক্ষাব্যবস্থার নানা অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদেই মূলত এ আন্দোলনের সূত্রপাত। আন্দোলনকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে ইতিমধ্যে সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করেছেন। এছাড়া বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও আন্দোলনকারীদের পক্ষে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিলে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও দিল্লি পুলিশের নির্মম আচরণের পর আন্দোলন আরও তীব্র রূপ নিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার মেঘে ঢাকা পাহাড়ি বনাঞ্চলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের।
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান