ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পুরুষের আকাল, ঘণ্টা হিসেবে ‘স্বামী’ ভাড়া করছেন নিঃসঙ্গ মহিলারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

ইউরোপের বাল্টিক দেশ লাতভিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় সামাজিক বাস্তবতায় দেখা দিয়েছে ভিন্নধর্মী এক চিত্র। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৫.৫ শতাংশ বেশি। এর ফলে অনেক নারী উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।

এই পরিস্থিতির মধ্যেই দেশটিতে জনপ্রিয় হয়ে উঠেছে ‘রেন্ট-আ-হাজব্যান্ড’ বা ‘স্বামী ভাড়া’ পরিষেবা। তবে নাম শুনে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এই সেবার সঙ্গে কোনো ধরনের রোমান্টিক বা দাম্পত্য সম্পর্কের বিষয় জড়িত নয়।

অ্যাপ বা ফোনকলের মাধ্যমে বুকিং করলে নির্দিষ্ট সময়ের জন্য দক্ষ কর্মীরা বাড়িতে গিয়ে বিভিন্ন গৃহস্থালির কাজ করে দেন। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, বাথরুমের কল ঠিক করা, আসবাবপত্র সরানোসহ অন্যান্য ভারী বা কারিগরি কাজ।

বিশেষজ্ঞদের মতে, লাতভিয়ায় নারী-পুরুষের এই জনসংখ্যাগত বৈষম্যের অন্যতম কারণ হলো পুরুষদের তুলনামূলক কম আয়ু। অতিরিক্ত ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে দেশটির অনেক পুরুষ অল্প বয়সেই বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। পরিসংখ্যান অনুযায়ী, লাতভিয়ার প্রায় ৩১ শতাংশ পুরুষ ধূমপায়ী, যেখানে নারীদের ক্ষেত্রে এ হার প্রায় ১০ শতাংশ। ফলে ৬৫ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীতে নারীর সংখ্যা পুরুষের প্রায় দ্বিগুণ।

এ কারণে অনেক নারী সঙ্গীর খোঁজে বিদেশেও পাড়ি জমাচ্ছেন। একই সঙ্গে দৈনন্দিন প্রয়োজন মেটাতে ‘রেন্ট-আ-হাজব্যান্ড’ ধরনের সেবার চাহিদাও বাড়ছে।

শুধু লাতভিয়াই নয়, যুক্তরাজ্যেও একই ধরনের সেবা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। ব্রিটিশ নারী লরা ইয়ং তাঁর স্বামী জেমসকে ‘হ্যান্ডি হাজব্যান্ড’ হিসেবে বিভিন্ন গৃহস্থালির কাজের জন্য ভাড়া দিয়ে একটি ব্যবসা গড়ে তুলেছেন।

আরও পড়ুন

তবে বিশেষজ্ঞরা বলছেন, লাতভিয়ায় ‘রেন্ট-আ-হাজব্যান্ড’ মূলত দক্ষ কারিগরি সহায়তা দেওয়ার একটি বাণিজ্যিক সেবা, যা দেশটির জনসংখ্যাগত বাস্তবতা ও সামাজিক প্রয়োজনের কারণে জনপ্রিয়তা পেয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন প্রসার ও যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতে অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভি পিল্লাই।
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তিতে নোবেল পুরস্কার এবার উঠছে কার হাতে?  
শিগগিরই সামনে আসতে যাচ্ছে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম।  শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় চলতি বছরের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে নরওয়ের নোবেল কমিটি।
শান্তিতে নোবেল পুরস্কার এবার উঠছে কার হাতে?  
মেক্সিকোতে উপকূলে ধেয়ে আসছে হারিকেন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা
যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’।
মেক্সিকোতে উপকূলে ধেয়ে আসছে হারিকেন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি জানিয়েছেন, মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিন মানসিক কষ্টের মধ্যে ছিলেন তিনি।
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
১০ মাসের বেশি সমুদ্রে, ঘরে ফিরল মার্কিন রণতরির নাবিকেরা
১০ মাসেরও বেশি সময় সমুদ্রে কাটিয়ে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো উপসাগরে ফিরেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন।
১০ মাসের বেশি সমুদ্রে, ঘরে ফিরল মার্কিন রণতরির নাবিকেরা
আরও পড়ুন
নারীদের পাচার করে নির্যাতন, ভিডিওবার্তায় জানানোর পর চক্রের হোতা গ্রেপ্তার
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
এবার ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে আরও দুই দেশ, মিলল ইঙ্গিত