ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন চীনের 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
এআই ছবি

ভারত সীমান্তসংলগ্ন কৌশলগত দুটি বিমানঘাঁটিতে নিজের অন্যতম ভয়ংকর ও শক্তিশালী ‘জে-২০ মাইটি ড্রাগন’ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করে সামরিক সক্ষমতা আরও জোরদার করেছে চীন। সম্প্রতি প্রাপ্ত নতুন স্যাটেলাইট ছবিতে এই তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।

সামরিক বিশেষজ্ঞদের মতে, ভারতের বিরুদ্ধে রডারে ধরা না পড়া বা পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পরিচালনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ফেলেছে বেইজিং। তবে এর বিপরীতে ভারতের সীমান্ত সুরক্ষায় এখনও নিজস্ব কোনো স্টেলথ যুদ্ধবিমান ওড়ানোর সক্ষমতা তৈরি হয়নি। এ ধরনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে দিল্লির আরও অন্তত এক দশক সময় প্রয়োজন।

আরও পড়ুন

আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ‘ভ্যান্টর’-এর স্যাটেলাইট তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে ভারতের দিকে মুখ করে থাকা দুটি চীনা ঘাঁটি থেকে সর্বমোট ১১টি জে-২০ যুদ্ধবিমান পরিচালনা শুরু হয়েছে।

গত ৯ জুলাই তোলা একটি ছবিতে চীনের জিনজিয়াং অঞ্চলের হোতান বিমানঘাঁটিতে রানওয়ের পাশে সাতটি জে-২০ যুদ্ধবিমান প্রস্তুত রাখতে দেখা যায়। এই ঘাঁটিটি লাদাখের লেহ্ থেকে মাত্র ৩৮৯ কিলোমিটার এবং দৌলত বেগ ওল্ডি ঘাঁটির খুবই কাছে অবস্থিত। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে কোনো চীনা ঘাঁটিতে একসঙ্গে এত ভয়ংকর যুদ্ধবিমানের উপস্থিতি এর আগে কখনো দেখা যায়নি।

এ ছাড়া তিব্বতের ডামশুং বিমানঘাঁটিতে আরও চারটি জে-২০ মোতায়েন করেছে বেইজিং, যা অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে মাত্র ৩৪৪ কিলোমিটার দূরে।

সাবেক যুদ্ধবিমানচালক ও সামরিক বিশ্লেষক সমীর যোশি জানান, সীমান্তসংলগ্ন উচ্চভূমির এসব ঘাঁটি থেকে জে-২০ পরিচালনা করা এখন চীনা বিমানবাহিনীর নিয়মিত কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে। এটিকে আর কেবল মহড়া বা সাধারণ শক্তি প্রদর্শন হিসেবে দেখার সুযোগ নেই।

চীন যে জে-২০ ‘মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন করেছে, তার প্রধান শক্তি হলো অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি। ফলে শত্রুদেশের রাডারকে ফাঁকি দিয়ে এটি অনায়াসে আক্রমণ চালাতে পারে। বিপরীতে ভারতের ব্যবহৃত রাফালসহ প্রধান যুদ্ধবিমানগুলো স্টেলথ প্রযুক্তির না হওয়ায় চীনা যুদ্ধবিমানের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। ভারত নিজের তৈরি প্রথম স্টেলথ যুদ্ধবিমান ‘এএমসিএ’ তৈরির কাজে হাত দিলেও তা সামরিক বহরে যুক্ত হতে আরও বহু বছর অপেক্ষা করতে হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য