ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে হত্যার সময় শ্বশুর-শাশুড়িকে ভিডিও কল ভারতীয় যুবকের, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
প্রতীকী ছবি

পরকীয়ার সন্দেহে ভারতের কর্ণাটক রাজ্যের বাগলকোট জেলায় ২৩ বছর বয়সী স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। কেবল হত্যাই নয়, অভিযুক্ত স্বামী তার স্ত্রীর মৃত্যুর সময় ধারণ করা ভিডিও স্বজনদের পাঠায় এবং শ্বশুর-শাশুড়িকে ভিডিও কল করে মেয়ের ছটফট করার দৃশ্য সরাসরি দেখতে বাধ্য করে। খবর ইন্ডিয়া টুডের।

হৃদয়বিদারক এই ঘটনার পর অভিযুক্ত প্রবীণ জিগালুরুকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম ভাগ্যশ্রী জিগালুরু (২৩)। প্রবীণের সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত ঝামেলা মিটিয়ে শান্তিতে সংসার করার আশ্বাস দিলে সোমবার(২৭ জুলাই) সকালে পুনরায় স্বামীর কাছে ফিরে আসেন তিনি। তবে বাড়ি ফেরার সেই রাতেই ঘটে মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুন

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, অভিযুক্ত প্রবীণ জিগালুরু দীর্ঘদিন ধরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করছিল। ঘটনার রাতে সে প্রথমে কাঠের লাঠি দিয়ে ভাগ্যশ্রীকে মারধর করে। পরে শোবার ঘরে একটি ওড়না দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়।

তদন্তকারীরা জানান, ভাগ্যশ্রীকে ফাঁসিতে ঝোলানোর পর তিনি যখন জীবনের শেষ লড়াই করছিলেন, তখন প্রবীণ তা মুঠোফোনে ভিডিও করে স্বজন ও পরিচিতদের পাঠায়। এমনকি ছটফট করতে থাকা অবস্থায় ভাগ্যশ্রীর বাবা-মাকে সরাসরি ভিডিও কল করে সেই হৃদয়বিদারক দৃশ্য দেখতে বাধ্য করে সে।

নির্মম এই দৃশ্য দেখে ভাগ্যশ্রীর পরিবার তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে এবং আত্মগোপনে যাওয়ার আগেই প্রবীণকে গ্রেপ্তার করে। বর্তমানে অভিযুক্ত স্বামীকে হেফাজতে রেখে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও আইনি প্রক্রিয়া জোরদার করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনী সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি 
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনী সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি 
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর