ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম
ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। তার এই মন্তব্যকে ব্রাজিল সরকার, জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অপমান হিসেবে আখ্যা দিয়েছে ব্রাসিলিয়া। ঘটনার জেরে আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে, যা দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে।

শনিবার ব্রাজিলের সাঁও পাওলোতে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেন হাভিয়ার মিলেই। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লুলার নাম সরাসরি উল্লেখ না করলেও তাকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে কটাক্ষ করেন। তিনি ২০২২ সালের আগে দুর্নীতির মামলায় লুলার কারাবাসের প্রসঙ্গও টেনে আনেন।

বক্তব্যে মিলেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসেরও সমালোচনা করেন। এই বিচারপতিই সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার তদারকি করছেন। সম্প্রতি গৃহবন্দী বলসোনারোর সঙ্গে মিলেইয়ের সাক্ষাতের অনুমতিও তিনি দেননি।

এএফপির বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রাজিলীয় কূটনীতিক বলেন, মিলেইয়ের বক্তব্য ব্রাজিল সরকার, জনগণ এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অপমানজনক।

রোববার এক অনুষ্ঠানে লুলা সরাসরি মিলেইয়ের নাম উল্লেখ না করে বলেন, অন্য কোনো দেশের নেতা ব্রাজিলে এসে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার দুই বৃহৎ অর্থনীতি ও গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন এই ঘটনার পর আরও তীব্র হতে পারে।

আরও পড়ুন

প্রসঙ্গত, লুলা পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সেনেটর ফ্লাভিও বলসোনারো, যার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র তাপপ্রবাহ।
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
ফিলিপাইনের উত্তরাঞ্চলের আপায়াও প্রদেশের ফ্লোরা এলাকার বনে প্রথমবারের মতো দেখা মিলেছে বিপন্ন প্রজাতির বিশালাকৃতির সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল বাদুড়ের। এর দুই ডানা ছড়ালে দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
‘ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলিমের জায়গা কোথায়?’
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে প্রায় ২০ কোটি মুসলিমের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত?
‘ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলিমের জায়গা কোথায়?’
বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনা দেন শিক্ষক, অতঃপর...
যুক্তরাজ্যের একটি আবাসিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকের বিরুদ্ধে এক বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে ডেরেক বার্কার নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনা দেন শিক্ষক, অতঃপর...
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা