ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ জনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১০:২১ এএম
নাইজেরিয়ায় গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার । ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, নাইজার ও কোয়ারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহৃত ৩০৮ জনকে সফলভাবে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।

বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, সমন্বিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নাইজার রাজ্যের নিউ বুসা এলাকার কাইঞ্জি লেক জাতীয় উদ্যানের বনাঞ্চল থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও রাষ্ট্রীয় সেবা বিভাগের সদস্যরা অংশ নেন।

সরকারের দাবি, নাইজেরিয়ার যৌথ নিরাপত্তা বাহিনীর এক দিনের অভিযানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

আরও পড়ুন

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি কোয়ারা রাজ্যের কাইয়ামা এলাকায় সশস্ত্র হামলা চালিয়ে বহু বাসিন্দাকে অপহরণ করা হয়েছিল। তাদের উদ্ধারের ঘটনায় প্রেসিডেন্ট, নিরাপত্তা বাহিনী এবং অভিযানে অংশ নেওয়া সবাইকে অভিনন্দন জানিয়েছে কোয়ারা রাজ্য সরকার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুক্তিপণের জন্য অপহরণ নাইজেরিয়ায় বড় ধরনের নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। অপরাধী চক্র, বোকো হারাম-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী এবং দস্যুরা নিয়মিত অপহরণের ঘটনা ঘটাচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, সেখানে এই সংকট আরও ভয়াবহ। স্কুল, গির্জা ও মসজিদের মতো স্থানও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

এর আগে গত ১৮ জানুয়ারি কাদুনা রাজ্যের একটি গ্রামের তিনটি গির্জা থেকে ১৭৭ জনকে অপহরণ করা হয়। এছাড়া গত মাসে দক্ষিণাঞ্চলীয় ওয়ো রাজ্য থেকে মে মাসে অপহৃত অন্তত ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

গত জুনে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু জানান, গত এক বছরে দেশটির সেনাবাহিনী ১৩ হাজারের বেশি সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে। একই সময়ে সেনাবাহিনী বোকো হারামের হাতে অপহৃত ৩৬০ জনকে উদ্ধার করেছে বলেও জানানো হয়।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, এই সফল অভিযান দেশের নিরাপত্তা সংস্থাগুলোর ক্রমবর্ধমান দক্ষতা ও পারস্পরিক সমন্বয়ের প্রমাণ। একই সঙ্গে নাগরিকদের জীবন রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসা করেন তিনি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ নিহত ৩০
নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলা, নিখোঁজ ৩৭ শিক্ষার্থী