ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলা, নিখোঁজ ৩৭ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:১০ এএম
নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলা, নিখোঁজ ৩৭ শিক্ষার্থী । ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীদের হামলার ঘটনায় অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। হামলায় এক সেনাসদস্য, এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৯ জুন) বোরনো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের তৎপরতা রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে হামলা চালানো হয়। এরপর থেকেই অন্তত ৩৭ শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

বোরনো রাজ্যের শিক্ষামন্ত্রী লাওয়ান আব্বা ওয়াকিলবে জানিয়েছেন, এখনো ২৫ জন ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক রয়েছেন। তবে বিদ্যালয়ের উপাধ্যক্ষসহ আটজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার কাউন্সিলর ইজাগলা ইজাবিলা নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছেন। একটি গোয়েন্দা সূত্রও একই তথ্য নিশ্চিত করেছে।

Capture

আল জাজিরা জানিয়েছে, নাইজেরিয়ার সংঘাতপ্রবণ উত্তর ও মধ্যাঞ্চলে মুক্তিপণের জন্য শিক্ষার্থী অপহরণ এখন সশস্ত্র গোষ্ঠীগুলোর সাধারণ কৌশলে পরিণত হয়েছে।

এর আগে ২০১৪ সালে বোকো হারামের সদস্যরা চিবোক শহর থেকে শত শত স্কুলছাত্রীকে অপহরণ করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপরও দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অপহরণের ঘটনা থামেনি।

গত মে মাসেও বোরনো রাজ্যের একটি গ্রাম থেকে ৪০ জনের বেশি শিক্ষার্থী অপহৃত হন। এছাড়া একই মাসে দেশের আরেকটি রাজ্যের তিনটি বিদ্যালয় থেকেও কয়েক ডজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

২০০৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহের মুখে থাকা নাইজেরিয়ায় গত বছর থেকে আবারও হামলা ও অপহরণের ঘটনা বেড়ে গেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশসহ ৮ দেশ, গবেষকদের সতর্কবার্তা
বাংলাদেশ ছাড়াও তালিকায় উঠে এসেছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমারের নাম। 
ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশসহ ৮ দেশ, গবেষকদের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে পরিবারগুলোর ঋণ এখন ১৮ ট্রিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রে পরিবারের মোট ঋণ প্রথম প্রান্তিকে রেকর্ড ১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবার এখন দৈনন্দিন খরচ মেটাতে ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভর করছে।
যুক্তরাষ্ট্রে পরিবারগুলোর ঋণ এখন ১৮ ট্রিলিয়ন ডলার
উবার ড্রাইভারের হেনস্থায় তরুণীর মৃত্যু, পরিবার পেল ৪ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উবার চালক গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর হাইওয়েতে প্রাণ হারানো ২৩ বছর বয়সী এমিলি। এই ঘটনার মামলায় এমিলির বাবা-মাকে ৪ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 
উবার ড্রাইভারের হেনস্থায় তরুণীর মৃত্যু, পরিবার পেল ৪ কোটি ডলার
অসুস্থ ছেলেকে রোদে ‘ঘামিয়ে’ সুস্থ করার চেষ্টা, অতঃপর...
অভিযোগপত্র অনুযায়ী, গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরও শিশুটিকে চিকিৎসকের কাছে না নিয়ে তার মা  পার্কের একটি সৈকত এলাকায় নিয়ে গিয়েছিলেন, যাতে রোদে থেকে সে অসুস্থতা ‘ঘামিয়ে বের করে’ দিতে পারে। পরে শিশুটির মৃত্যু হয়।
অসুস্থ ছেলেকে রোদে ‘ঘামিয়ে’ সুস্থ করার চেষ্টা, অতঃপর...
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এবার আরও বড় পরিসরে যুদ্ধ শুরুর জন্য নড়েচড়ে বসেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
আরও পড়ুন
নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ জনকে উদ্ধার
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ নিহত ৩০
নাইজেরিয়ায় সোনাসহ বিরল ধাতুর বিশাল খনির সন্ধান