ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বন্যায় বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দেখা দেওয়া ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যা দুর্গতদের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পূর্ণ গতিতে পরিচালিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পরিষেবা দিতে রাজ্যজুড়ে ১ হাজার ৯০০টিরও বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং পুনর্নির্মাণ ও পুনর্বাসনমূলক কাজ ত্বরান্বিত করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বর্তমানে আসামের ২৫টি জেলায় প্রায় ১১ লাখ মানুষ এই বন্যায় চরম দুর্দশার মুখোমুখি হয়েছেন। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসজুড়ে ভারতে বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে প্রায়ই এই ধরনের বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দেয়।

আরও পড়ুন

চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে দেশটির বিভিন্ন প্রান্তে অবিরাম বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। অস্টিনের কাছে অবস্থিত ‘উলফ র‍্যাঞ্চ’ আবাসিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক রোবট দিয়ে ১০০টি বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের কাছাকাছি।
টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় বোস্টন ইউনিভার্সিটি উচ্চশিক্ষার ব্যয় কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রেডিট কার্ড পেতে যা করণীয়, জেনে নিন 
যুক্তরাষ্ট্রে নতুন এসেই ক্রেডিট কার্ড পাওয়া সম্ভব। কিছু নিয়ম ও প্রক্রিয়া মেনে চললেই খুব সহজেই  দ্রুত ক্রেডিট কার্ড পেতে পারেন।
যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রেডিট কার্ড পেতে যা করণীয়, জেনে নিন 
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব ঘিরে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। 
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
আবারও সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট।
আবারও সৌদিতে সতর্কতা জারি
আরও পড়ুন
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের লালসার শিকার নারী
আসামে যুবদলের ব্যানার, চিন্তায় ভারত পুলিশ