ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লাইভ চলাকালেই টিকটক তারকাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম
ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুম। ছবি: সংগৃহীত

মেক্সিকোর জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে লাইভ সম্প্রচারের সময় গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুলিয়াকানের ত্রেস রিওস এলাকার একটি ফাস্টফুড রেস্তোরাঁর বাইরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই বন্ধুর সঙ্গে ভিডিও ধারণ করে টিকটকে লাইভে ছিলেন সিজার গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্তের একজন খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাস্যরসাত্মক ভিডিও নির্মাণের মাধ্যমে টিকটকে পাঁচ লাখের বেশি অনুসারী অর্জন করেছিলেন সিজার গাস্তেলুম। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সময় সিজার ও তার বন্ধুদের গায়ে ডেলিভারি কর্মীদের ব্যবহৃত উজ্জ্বল কমলা রঙের জ্যাকেট ও ব্যাগ ছিল। এ কারণে প্রথমে পুলিশ নিহত ব্যক্তিকে একজন ডেলিভারি কর্মী বলে মনে করেছিল। পরে তদন্তে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। আলামত হিসেবে কার্তুজের খোসা সংগ্রহ করা হয় এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। তবে হামলার পর মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি পালিয়ে যাওয়ায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মেক্সিকোতে লাইভ সম্প্রচারের সময় ইনফ্লুয়েন্সার হত্যার ঘটনা নতুন নয়। গত বছর ২৩ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে একটি বিউটি পার্লারে টিকটক লাইভ চলাকালীন গুলি করে হত্যা করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, সিজার গাস্তেলুম আগে কোনো ধরনের প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণ, নৈশকালীন অনুষ্ঠান এবং বিলাসবহুল গাড়ির সঙ্গে তোলা বিভিন্ন ছবি নিয়মিত প্রকাশিত হতো।

এদিকে, তার একটি পোস্টে নিহত ইনফ্লুয়েন্সার লে আবার্দো আইসপুরোর কবরের সামনে তাকে দেখা যায়। ‘এল গোর্ডো পেরুসি’ নামে পরিচিত ওই ইনফ্লুয়েন্সারকে ২০২৪ সালের ডিসেম্বরে গুলি করে হত্যা করা হয়েছিল। সে হত্যাকাণ্ডের সঙ্গে সিনালোয়া কার্টেলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের যোগসূত্র রয়েছে বলে ধারণা করেছিল পুলিশ।

আরও পড়ুন

উল্লেখ্য, সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়াকানে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ‘লোস চাপিতোস’ ও ‘লা মায়িজা’ নামে দুটি প্রতিদ্বন্দ্বী কার্টেল গোষ্ঠীর সংঘর্ষে সহিংসতা ও হত্যাকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। সাম্প্রতিক এই হত্যাকাণ্ডও সেই অস্থির নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

সূত্র: বিবিসি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা
টিকটকে পরিচয় থেকে কিশোরীর ‘কাছে আসা’, সেই যুবক গ্রেপ্তার
টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর