ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

চৌর্যবৃত্তির বিতর্কে পদত্যাগ করলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম
জেসন আর্ডে : ছবি সংগৃহীত

চৌর্যবৃত্তির বিতর্কের মুখে পদত্যাগ করলেন ইংল্যান্ডের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন আর্ডে। মর্যাদাপূর্ণ এই ব্রিটিশ শিক্ষাপ্রতিষ্ঠানটি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই তিনি এই সিদ্ধান্ত নেন।

জেসন আর্ডে নামের ওই অধ্যাপক জানিয়েছেন, এ অধ্যায়ের সমাপ্তি টানার একমাত্র উপায় হলো তার দায়িত্ব থেকে সরে যাওয়া। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তবে আর্ডে এবং তার সমর্থকরা দাবি করেছেন, এই চুলচেরা বিশ্লেষণের পেছনে বর্ণবাদী উদ্দেশ্য রয়েছে।

অনলাইনে পোস্ট করা এক চিঠিতে আর্ডে উল্লেখ করেন, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় ছিল পদত্যাগ করা। তবে তিনি জোর দিয়ে বলেন, তার এই সিদ্ধান্তকে যেন তাকে ঘিরে তৈরি হওয়া অপবাদের স্বীকৃতি হিসেবে ভুল করা না হয়।

আরও পড়ুন

তিনি লেখেন, এটি এমন একজন মানুষের সিদ্ধান্ত, যিনি এতটাই কষ্ট সহ্য করেছেন যে, এর বেশি সহ্য করা কোনো মানুষের কাছ থেকে আর প্রত্যাশা করা যায় না।

আর্ডে জানান, তিনি কেমব্রিজের ‘সোসিওলজি অব এডুকেশন’-এর অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জেসাস কলেজের ফেলো পদ থেকে পদত্যাগ করছেন।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ঘোষণা করে, তারা অধ্যাপক আর্ডের একাডেমিক যোগ্যতা এবং সম্মানসূচক নিয়োগের বিষয়ে নতুন কিছু তথ্যের ভিত্তিতে একটি তদন্ত শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়টি আরও জানায়, এর বাইরেও একাডেমিক অসদাচরণ নিয়ে বেশ কিছু চলমান অভিযোগ রয়েছে, যা আমাদের গবেষণা নীতি অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের গবেষক এবং নিজেকে ‘রেস রিয়ালিস্ট’ হিসেবে দাবি করা নাথান কফনাস অভিযোগ করেছেন, আর্ডের পিএইচডি থিসিসের একাধিক অংশ অন্যান্য কাজ থেকে হুবহু নকল করা হয়েছে।

বর্ণবাদের অভিযোগে ২০২৪ সালে কেমব্রিজের সাথে কফনাসের গবেষণামূলক সম্পৃক্ততার অবসান ঘটেছিল। আর্ডের ব্যক্তিগত জীবন নিয়ে করা কিছু দাবিও এখন বিতর্কের মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে তিনি একসময় ৩৫ দিনে ৩০টি ম্যারাথন দৌড়েছিলেন এবং দাতব্য সংস্থার জন্য লাখ লাখ টাকা তহবিল সংগ্রহ করেছিলেন।ৎ

আরও পড়ুন

গত শনিবার ‘দ্য টাইমস’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্ডে স্বীকার করেছেন, একাডেমিক ক্ষেত্রে কিছু ‘ভুল’ হয়েছিল। তবে তিনি আক্ষেপ করে বলেন, তাকে ভুলভাবে একজন মিথ্যাবাদী, কাল্পনিক চরিত্র ও একাডেমিক প্রতারক হিসেবে চিত্রিত করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, তাকে তার পদ থেকে সরানোর এই প্রচারণা আসলে ‘বর্ণবাদ দ্বারা অনুপ্রাণিত’।

অটিজমে আক্রান্ত আর্ডে জানান, ৩৭ বছর বয়সে কেমব্রিজের অধ্যাপক হওয়ার আগে ১১ বছর বয়স পর্যন্ত তিনি কথা বলতে পারতেন না এবং ১৮ বছর বয়সে এসে পড়তে ও লিখতে শেখেন।

বিবৃতিতে তিনি বলেন, এটাই আমার কাজের শেষ নয়। এখন আমার ‘সুস্থ হয়ে ওঠার এবং নিজের মাঝে ফিরে আসার জন্য সময় প্রয়োজন।

আর্ডে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি আবারও ফিরে আসব।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশসহ ৮ দেশ, গবেষকদের সতর্কবার্তা
বাংলাদেশ ছাড়াও তালিকায় উঠে এসেছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমারের নাম। 
ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশসহ ৮ দেশ, গবেষকদের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে পরিবারগুলোর ঋণ এখন ১৮ ট্রিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রে পরিবারের মোট ঋণ প্রথম প্রান্তিকে রেকর্ড ১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবার এখন দৈনন্দিন খরচ মেটাতে ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভর করছে।
যুক্তরাষ্ট্রে পরিবারগুলোর ঋণ এখন ১৮ ট্রিলিয়ন ডলার
উবার ড্রাইভারের হেনস্থায় তরুণীর মৃত্যু, পরিবার পেল ৪ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উবার চালক গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর হাইওয়েতে প্রাণ হারানো ২৩ বছর বয়সী এমিলি। এই ঘটনার মামলায় এমিলির বাবা-মাকে ৪ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 
উবার ড্রাইভারের হেনস্থায় তরুণীর মৃত্যু, পরিবার পেল ৪ কোটি ডলার
অসুস্থ ছেলেকে রোদে ‘ঘামিয়ে’ সুস্থ করার চেষ্টা, অতঃপর...
অভিযোগপত্র অনুযায়ী, গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরও শিশুটিকে চিকিৎসকের কাছে না নিয়ে তার মা  পার্কের একটি সৈকত এলাকায় নিয়ে গিয়েছিলেন, যাতে রোদে থেকে সে অসুস্থতা ‘ঘামিয়ে বের করে’ দিতে পারে। পরে শিশুটির মৃত্যু হয়।
অসুস্থ ছেলেকে রোদে ‘ঘামিয়ে’ সুস্থ করার চেষ্টা, অতঃপর...
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এবার আরও বড় পরিসরে যুদ্ধ শুরুর জন্য নড়েচড়ে বসেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!
আরও পড়ুন
কেমব্রিজ অধ্যাপকের বিরুদ্ধে চুরির অভিযোগের পর বরখাস্ত গবেষক 
নিজের শরীরেই অধ্যাপকের অভিনব গবেষণা, ১৫ বছর কমল জৈবিক বয়স! 
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার
পদত্যাগ করলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঘটনা কী