ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাবা ভাঙ্গার ৫ ভবিষ্যদ্বাণী, মিলে গেছে ২টি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম
ভাংগেলিয়া প্যানদেভা দিমিত্রোভা বা বাবা ভাঙ্গা। ছবি: সংগৃহীত

বাবা ভাঙ্গার ২০২৬ সাল নিয়ে কথিত ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্ধ এই বুলগেরীয় নারীর অনুসারীদের দাবি, চলতি বছরের জন্য তার করা পাঁচটি পূর্বাভাসের মধ্যে দুটি ইতোমধ্যে বাস্তব ঘটনার সঙ্গে মিলে গেছে। বাকি তিনটি পূর্বাভাস নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা।

যে দুটি ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে বলে দাবি

প্রথমটি বিশ্বজুড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্পর্কিত। গত মার্চ মাসে মিয়ানমারে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের সঙ্গে ভক্তরা একে মেলাচ্ছেন, যাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এ ছাড়া স্পেন, পর্তুগাল, গ্রিস ও ইতালির দাবানল ও তাপদাহ এবং এশিয়ার বন্যা ও আমেরিকার ভয়াবহ ঝড়ের ঘটনাকেও এর প্রমাণ হিসেবে দেখছেন তারা।

তবে সমালোচকদের মতে, এই পূর্বাভাসে কখন বা কোথায় এসব দুর্যোগ ঘটবে তার কোনও স্পষ্ট বিবরণ ছিল না। প্রতি বছরই ভূমিকম্প, বন্যা ও ঝড় হয়, যা একটি অস্পষ্ট ধারণাকে যেকোনও ঘটনার সঙ্গে মেলানো সহজ করে তোলে।

দ্বিতীয় দাবিটি কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে। ভক্তদের মতে, যন্ত্র মানুষকে বড় মাপে প্রতিস্থাপন করবে বলে বার্তা দিয়েছিলেন বাবা ভাঙ্গা। তবে এআই কয়েক দশক ধরেই বিকশিত হচ্ছে। তা ছাড়া বাবা ভাঙ্গা ঠিক কখন বা কী বলেছিলেন, তার কোনও নির্ভরযোগ্য রেকর্ড নেই।

আরও পড়ুন

নভেম্বরে বিশাল মহাকাশযান ও এলিয়েনদের সঙ্গে যোগাযোগ

বাকি ৩টি দাবির মধ্যে একটি হলো ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন সম্পর্কিত। কথিত ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যা অনুযায়ী, বায়ুমণ্ডলে একটি ‘বিশাল মহাকাশযান’ প্রবেশের পর মানবজাতি এলিয়েনদের মুখোমুখি হতে পারে। এর জন্য আগামী নভেম্বর মাসকে সুনির্দিষ্ট সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইউএফও সম্পর্কিত গোপন নথি প্রকাশের পর এসব দাবির প্রতি আগ্রহ বেড়েছে। গত শুক্রবার (৭ আগস্ট) এমনই একটি ফাইল প্রকাশ করা হয়েছে। তবে বস্তুগুলোর ব্যাখ্যা না পাওয়ার অর্থ এই নয় যে সেগুলো ভিনগ্রহের যান। পরে সেগুলো ড্রোন, বেলুন বা আবহাওয়া সংক্রান্ত বিষয় বলেও প্রমাণিত হতে পারে।

তৃতীয় বিশ্বযুদ্ধ ও পুতিনের ক্ষমতা হারানোর সম্ভাবনা

আরেকটি পূর্বাভাস হলো ২০২৬ সালেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কথিত আছে, চীন তাইওয়ান দখলের চেষ্টা করবে এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রত্যক্ষ যুদ্ধে রূপ নেবে। তবে ৭ আগস্ট পর্যন্ত এর কোনটিই ঘটেনি। তাইওয়ান স্বায়ত্তশাসিত রয়েছে এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়নি।

শেষ প্রধান পূর্বাভাসটি রাশিয়াকে ঘিরে। ভক্তদের দাবি, ২০২৬ সাল শেষ হওয়ার আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতা হারাবেন এবং নতুন একজন নেতা তার স্থলাভিষিক্ত হবেন। দীর্ঘ ১৮ বছরের বেশি সময় ধরে রাশিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী পুতিনের সরে দাঁড়ানোর কোনও প্রকাশ্য ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।

আসলে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা?

১৯১১ সালে জন্ম নেওয়া ভাংগেলিয়া প্যানদেভা দিমিত্রোভা বা বাবা ভাঙ্গা ১২ বছর বয়সে টর্নেডোর কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান। তার সমর্থকরা দাবি করেন, ৯/১১ হামলা, চর্নোবিল দুর্যোগ, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ২০০৪ সালের সুনামির মতো ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। সমর্থকরা তার ৮৫ শতাংশ পূর্বাভাস মিলে যাওয়ার দাবি করলেও এর কোনও স্বাধীন সত্যতা মেলেনি।

বাবা ভাঙ্গার পূর্বাভাসের কোনও লিখিত রেকর্ড না থাকায়, বর্তমানের এসব দাবি সত্যিই তার ছিল কি না তা নিশ্চিত করার কোনো উপায় নেই। আপাতত ২০২৬ সালের এই দাবিগুলো প্রামাণিক নথির চেয়ে কেবল তার ওপর আরোপিত ধারণা হিসেবেই রয়ে গেছে।

সূত্র : উইয়ন নিউজ

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
স্পেনকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিলেন ঘানার ধর্মীয় নেতা
স্পেনের বিশ্বজয়ে কতটা মিলল বাবা ভাঙ্গারের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপ ২০২৬ নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে বিশ্বজুড়ে তোলপাড়
কে জিতবে এবারের বিশ্বকাপ ফুটবল, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী