ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জাপানে ভুতুড়ে বাড়ি কেনার হিড়িক!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০:৪৩ এএম
জাপানের একটি ভুতুড়ে বাড়ির দৃশ্য। ছবি সংগৃহীত

জাপানে আবাসন খরচ ও বাড়িভাড়া হু হু করে বাড়তে থাকায় ভুতুড়ে বা দুর্ঘটনাগ্রস্ত বাড়ি ‘জিকো বুক্কেন’ কেনার প্রতি অভূতপূর্ব হিড়িক পড়েছে স্থানীয় বাসিন্দা ও আবাসন বিনিয়োগকারীদের মধ্যে। সাধারণ মানুষ যেসব বাড়িতে পা রাখতেও ভয় পান, কম খরচে থাকার আশায় কিংবা লাভজনক বিনিয়োগের উদ্দেশ্যে এখন সেগুলোই হয়ে উঠছে জাপানিদের প্রথম পছন্দ।

জাপানি সংস্কৃতিতে যেসব বাড়িতে আগের বাসিন্দার নির্মম হত্যাকাণ্ড, আত্মহত্যা বা একাকী মৃত্যুর (‘কোদোকুশি’) মতো অঘটন ঘটে থাকে, সেগুলোকে ‘জিকো বুক্কেন’ বা দুর্ঘটনাগ্রস্ত সম্পদ বলা হয়। সাধারণত বাজারমূল্যের চেয়ে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কম দামে মেলে এসব বাড়ি।

সম্প্রতি বাজার বিশ্লেষণের তথ্য অনুযায়ী, মধ্য টোকিওসহ প্রধান শহরগুলোতে স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া টানা ২২ মাস ধরে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। ফলে দামের হিসাব বিবেচনা করে বহু তরুণ ও সাধারণ পরিবার এখন বাস্তবসম্মত পথ হিসেবে এই ভূতুড়ে বাড়িগুলোর দিকে ঝুঁকছেন।

একই সঙ্গে বিনিয়োগকারীদের নজরও এখন জিকো বুক্কেনের দিকে। জাপানি আইন অনুযায়ী, কোনো বাড়িতে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর তিন বছর পর বাড়ির মালিক বা বিক্রেতার তথ্যটি নতুন ক্রেতার কাছে প্রকাশ করার আইনি বাধ্যবাধকতা থাকে না। ফলে কম দামে এসব পরিত্যক্ত বা অঘটন ঘটা সম্পত্তি কিনে কয়েক বছর পর তা চড়া বাজারমূল্যে বিক্রি করে মোটা অংকের মুনাফা লুটছেন ক্রেতা-বিনিয়োগকারীরা।

দেশটিতে দিন দিন জিকো বুক্কেনের চাহিদা এতটাই বাড়ছে যে এসব বাড়ি কেনাবেচা ও তথ্য জোগাতে রীতিমতো গড়ে উঠেছে অনলাইন প্ল্যাটফর্ম। অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান আবার বাড়িগুলো অলৌকিক প্রভাবমুক্ত বা ‘ভূত মুক্ত’ কি না—তা থার্মাল ক্যামেরা দিয়ে পরীক্ষা করে আনুষ্ঠানিকভাবে সনদপত্রও দিচ্ছে। ভূতুড়ে তকমা থাকলেও সস্তায় থাকার সুযোগ এবং লাভজনক পুনর্বিক্রয়ের সম্ভাবনাই মূলত জাপানে এই ভৌতিক বাড়ি কেনার ধুম বাড়িয়ে দিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
যুক্তরাষ্ট্রে অভিবাসনসেবা দেওয়ার নামে প্রতারণা, ভিসা জালিয়াতি ও অবৈধভাবে বিদেশিদের কাজে নিয়োগের অভিযোগে ব্রাজিল ও কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা অর্থ ব্যবহারে বাড়তি স্বাধীনতা পেয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য।
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
আরও পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মোজিবুল হকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন আমজনতার তারেক