ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পেটে মিলল ১৮০ পেরেক, চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে এক ব্যক্তির পাকস্থলী থেকে ১৮০টি লোহার পেরেক, চুম্বক, কয়েন, স্ক্রু ও নাট-বল্টুসহ এক কেজির বেশি ওজনের বিভিন্ন ধাতব বস্তু অপসারণ করেছেন চিকিৎসকরা।

বারবার বমি ও তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই ব্যক্তির পাকস্থলীতে এসব ধাতব বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। রোববার (৯ আগস্ট) ইউনান ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে ইউনান প্রদেশের থার্ড পিপলস হাসপাতালে নিয়ে যান। সেখানে ইমেজিং স্ক্যানে তার পাকস্থলীর ভেতর বিপুল পরিমাণ ধাতব বস্তু একত্র হয়ে একটি বড় পিণ্ডের মতো অবস্থায় দেখা যায়। এতে পাকস্থলী ফুলে গিয়ে নিচের দিকে ঝুলে পড়েছিল।

পরে শুক্রবার (৭ আগস্ট) প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচার করে তার পাকস্থলী থেকে এক কেজির বেশি ওজনের এসব ধাতব বস্তু বের করে আনেন চিকিৎসকরা। উদ্ধার করা জিনিসগুলোর মধ্যে প্রায় ১০ সেন্টিমিটার লম্বা একটি পেরেকও ছিল।

হাসপাতালের হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক লি ওয়েই জানান, এসব ধাতব বস্তু গিলে ফেলার কারণে ওই ব্যক্তির পাকস্থলীতে আলসার ও ক্ষত তৈরি হয়েছিল। তবে ভাগ্যক্রমে কোনো পেরেক পাকস্থলীর দেয়াল ভেদ করে বাইরে বেরিয়ে যায়নি এবং অন্ত্রেও প্রবেশ করেনি।

চিকিৎসক জানান, পাকস্থলীতে থাকা চুম্বকের কারণে পেরেকগুলো পরস্পরের সঙ্গে আটকে গিয়েছিল। এমনকি কিছু পেরেকও চুম্বকের সংস্পর্শে এসে চৌম্বকীয় শক্তি অর্জন করেছিল।

বর্তমানে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটিতে এর আগে পেরেক, তার কিংবা লাইটার গিলে ফেলা রোগীদের চিকিৎসা দেওয়া হলেও, একসঙ্গে ১৮০টি পেরেক গিলে ফেলার ঘটনা এবারই প্রথম।

হুবেই ডেইলির নিউজ পোর্টাল জিমু নিউজকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তবে ঠিক কী কারণে তিনি এত বিপুলসংখ্যক পেরেক ও অন্যান্য ধাতব বস্তু গিলে ফেলেছিলেন, তা তারা জানেন না।

আরও পড়ুন

এদিকে চিকিৎসক লি ওয়েই সতর্ক করে বলেছেন, কোনো বস্তু গিলে ফেললে সেটি এমনিতেই পরিপাকতন্ত্র দিয়ে বের হয়ে যাবে এমনটা ধরে নেওয়া উচিত নয়। বিশেষ করে ধাতব ও ধারালো বস্তু পরিপাকতন্ত্রের সরু অংশে আটকে গিয়ে গুরুতর ক্ষত বা ছিদ্র তৈরি করতে পারে। এর ফলে পেরিটোনাইটিসসহ জীবন-হুমকিস্বরূপ নানা জটিলতা দেখা দিতে পারে।

তাই এ ধরনের কোনো বস্তু গিলে ফেলার ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে জানিয়েছেন তিনি।

সূত্র: গ্লোবাল টাইমস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য