ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অভিবাসন কর্তৃপক্ষের হাতে মার্কিন সেনা সদস্যের স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম
যুক্তরাষ্ট্রের সেনা সদস্য অ্যালেক্সিস জারামিলো ও তার স্ত্রী মাইসা লোপেস এলিয়াসার; অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক রয়েছেন মাইসা । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ১১ বছর ধরে কর্মরত এক সেনা সদস্যের স্ত্রীকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করার ঘটনায় বিপাকে পড়েছে পরিবারটি। পাঁচ বছরের ছেলে মাকে ছাড়া দিন কাটাচ্ছে। স্ত্রীকে দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ওই সেনা সদস্য।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট অ্যালেক্সিস জারামিলো বলেন, দীর্ঘদিন দেশের সেবা করলেও এখন নিজেকে প্রতারিত মনে হচ্ছে।

তার স্ত্রী মাইসা লোপেস এলিয়াসার ব্রাজিলের সাও পাওলো থেকে ২০১৯ সালে ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। পরে জারামিলোর সঙ্গে তার বিয়ে হয় এবং তারা স্ত্রীর অভিবাসন মর্যাদা পরিবর্তনের জন্য আবেদন করেন।

গত ৮ জুলাই একটি অভিবাসন সংক্রান্ত সাক্ষাৎকারের জন্য পরিবারটি আট ঘণ্টা গাড়ি চালিয়ে আলাবামার মন্টগোমারিতে যায়। জারামিলোর দাবি, সাক্ষাৎকারের সময় এক কর্মকর্তা তার স্ত্রীকে তার ও তাদের পাঁচ বছরের ছেলে নোয়ার কাছ থেকে আলাদা করে দেন। কিছুক্ষণ পরই জানানো হয়, তার স্ত্রীকে আটক করা হয়েছে।

জারামিলো বলেন, ছেলের সামনেই স্ত্রীকে আটকের খবর দেওয়া হয়েছিল। সেই মুহূর্তের কথা মনে করতেও তার কষ্ট হয়।

অভিবাসন আইনজীবী মাইকেল গাহাগানের ভাষ্য অনুযায়ী, মাইসা আগে আঙুলের ছাপ দেওয়ার একটি নির্ধারিত সাক্ষাতে উপস্থিত হননি। জারামিলো বলেন, তারা মনে করেছিলেন, বিয়ের পর নতুন কাগজপত্র জমা দেওয়ায় আগের ওই সাক্ষাতের আর প্রয়োজন নেই।

আরও পড়ুন

তবে আইনজীবীর মতে, একটি আবেদন অন্য আবেদন বাতিল করে না। নির্ধারিত সাক্ষাতে অনুপস্থিত থাকার পর তার আশ্রয়ের আবেদন বাতিল হতে পারে এবং পরে গ্রেপ্তারের প্রশাসনিক পরোয়ানা জারি হতে পারে। একপর্যায়ে আদালতের মাধ্যমে তাকে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

বর্তমানে মাইসা অভিবাসন কর্তৃপক্ষের একটি আটক কেন্দ্রে রয়েছেন। তার স্বামী জানিয়েছেন, সেখানে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং প্রচণ্ড দুশ্চিন্তায় আছেন।

Screenshot_2026-08-12_115641
অ্যালেক্সিস জারামিলো, মাইসা লোপেস এলিয়াসার এবং তাদের ছেলে নোয়া । ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে তাদের পাঁচ বছরের ছেলে। স্কুল শুরু হলেও এবার প্রথমবারের মতো তার মা পাশে নেই। জারামিলো বলেন, ছেলের মানসিক অবস্থাই এখন তার সবচেয়ে বড় চিন্তা।

স্ত্রীকে দেশ থেকে বের করে দেওয়া হলে কী করবেন—এ প্রশ্নে তিনি বলেন, সেটিই এখন তার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এ ঘটনায় তিনি আর্থিক ও মানসিকভাবেও চাপে রয়েছেন এবং সেনাবাহিনীতে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করাও কঠিন হয়ে পড়ছে।

ইতোমধ্যে একজন আইনজীবী নিয়োগ করে মামলাটি পুনরায় খোলার আবেদন করেছেন জারামিলো। আইনজীবীর মতে, মামলাটি পুনরায় খোলার আবেদন গৃহীত হলে বিচারক বিষয়টি পর্যালোচনার সময় স্ত্রীকে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া থামতে পারে।

জারামিলো বলেন, তারা আইন ভাঙার চেষ্টা করছেন না, বরং আইন মেনেই সমস্যার সমাধান চান। তিনি আইনপ্রণেতাসহ সংশ্লিষ্ট সবার কাছে তার পরিবারকে একত্রিত করতে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সূত্র: কেএমভিটি ডট কম

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা