ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ বেড়ে ১.২৬ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ বেড়ে ১ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির ক্রেডিট কার্ড ঋণ বেড়েছে ২১ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই ঋণের পরিমাণ গত বছরের চতুর্থ প্রান্তিকে রেকর্ড করা ১ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলারের সর্বোচ্চ মাত্রার খুব কাছাকাছি।

অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ব্যয় বৃদ্ধি ক্রেডিট কার্ড ঋণ বাড়ার অন্যতম কারণ। পাশাপাশি খাদ্যপণ্য ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় অনেক পরিবার দৈনন্দিন খরচ মেটাতে ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভর করছে।

এদিকে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে অনিয়মও বেড়েছে। ২০২২ সালের মাঝামাঝি থেকে ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত ৯০ দিনের বেশি সময় ধরে বকেয়া থাকা ক্রেডিট কার্ড ঋণের হার ৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৮ শতাংশ হয়েছে।

নিউইয়র্ক ফেডের গবেষকদের মতে, অনেক পরিবার মাসিক আয়ের ওপর নির্ভর করে জীবনযাপন করে। ফলে হঠাৎ কোনো আর্থিক সংকট দেখা দিলে তারা ঋণের কিস্তি পরিশোধে পিছিয়ে পড়তে পারে। তবে গবেষকরা জানিয়েছেন, বর্ধিত বকেয়া ঋণের একটি অংশ নতুন করে ঋণখেলাপির পরিবর্তে পুরোনো বকেয়া ঋণের কারণে তৈরি হয়েছে।

আরও পড়ুন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে গাড়ি ঋণ ও হোম ইকুইটি লাইন অব ক্রেডিট বেড়েছে। অন্যদিকে শিক্ষাঋণ ও মর্টগেজ ঋণ কমেছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট পারিবারিক ঋণ এখন ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

খাতভিত্তিক ঋণের পরিমাণ: বন্ধকী ঋণ: ১৩.১২ ট্রিলিয়ন ডলার, গাড়ির ঋণ: ১.৭১ ট্রিলিয়ন ডলার, শিক্ষার্থীদের ঋণ: ১.৬৫ ট্রিলিয়ন ডলার, ক্রেডিট কার্ডের ঋণ: ১.২৬ ট্রিলিয়ন ডলার, হোম ইক্যুইটি লাইনস অফ ক্রেডিট: ৪৫৯ বিলিয়ন ডলার।

এর মধ্যে গাড়ি ঋণের পরিমাণ ১ দশমিক ৭১ ট্রিলিয়ন ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রতিবেদনটি ইকুইফ্যাক্সের ক্রেডিট রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বশীল ও বেনামি তথ্য ব্যবহার করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা