ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপমাত্রা, বিজ্ঞানীদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, ২০২৬ সালের জুলাই দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাস হিসেবে রেকর্ড করেছে । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০২৬ সালের জুলাই শুধু সবচেয়ে উষ্ণ জুলাই নয়, বরং এখন পর্যন্ত রেকর্ডে থাকা সবচেয়ে উষ্ণ মাস হিসেবেও জায়গা করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসনের তথ্য অনুযায়ী, আলাস্কা ও হাওয়াই বাদ দিয়ে দেশটির মূল ৪৮টি অঙ্গরাজ্যে গত জুলাইয়ের গড় তাপমাত্রা ছিল ৭৬ দশমিক ৮৯ ডিগ্রি ফারেনহাইট।

১৮৯৫ সাল থেকে রাখা তাপমাত্রার রেকর্ডে এটিই সবচেয়ে উষ্ণ মাস। এর আগে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড ছিল ১৯৩৬ সালের জুলাইয়ে, ভয়াবহ খরা ও তাপপ্রবাহের সময়। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের গড় তাপমাত্রা ছিল বিংশ শতাব্দীর গড়ের তুলনায় ৩ দশমিক ৩ ডিগ্রি ফারেনহাইট বা ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। মাসজুড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক তীব্র তাপপ্রবাহ দেখা যায়।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, রকি পর্বতমালা, উত্তর-মধ্যাঞ্চল, মেক্সিকো উপসাগরীয় উপকূল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রচণ্ড গরম অনুভূত হয়। ওয়াইওমিং অঙ্গরাজ্যেও রেকর্ড গরমের জুলাই পার হয়েছে।

আরও পড়ুন

একই সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলের ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ অঞ্চল। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন তীব্র গরম ও দাবানলের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

প্রচণ্ড গরমের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। অনেকের বিদ্যুৎ বিল বেড়েছে, ভ্রমণ পরিকল্পনা বদলাতে হয়েছে এবং বাইরের কাজকর্ম ও শরীরচর্চায় বাধা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞানীদের আশঙ্কা, বায়ুমণ্ডলে তাপ আটকে রাখা গ্যাসের নিঃসরণ কমানো না গেলে ভবিষ্যতেও বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রার নতুন নতুন রেকর্ড তৈরি হতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান, এবিসিসেভেন নিউইয়র্ক


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
শতশত মরদেহের ভেতর থেকে পোশাক দেখেই ছেলেকে চিনেছিলেন মা
মেক্সিকোতে উপকূলে ধেয়ে আসছে হারিকেন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা