ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পূর্ণ সূর্যগ্রহণে নামবে অন্ধকার, দেখা মিলবে বিরল সূর্যাস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
স্পেনের লিওনে রাত ৮:২৮ মিনিটে শুরু হয়ে তা স্থায়ী হবে প্রায় দুই মিনিট। ছবি: সংগৃহীত

বছরের অন্যতম মহাজাগতিক মহোৎসব হাজির হয়েছে বুধবার (১২ আগস্ট)। নাসার তথ্যানুযায়ী, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং কিছু এলাকায় সূর্যের আলো পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে, তখনই ঘটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

আজকের এই বিরল সূর্যগ্রহণের মূল ছায়াপথের আওতায় থাকবে আইসল্যান্ড, উত্তর স্পেন ও উত্তর-পূর্ব পর্তুগালের একটি ছোট অংশ। সেখানে দিনের বেলাতেই সাময়িকভাবে নেমে আসবে অন্ধকার, বিশেষ করে স্পেনে তৈরি হবে সূর্যাস্তের এক অপূর্ব দৃশ্য।

অন্যদিকে উত্তর আমেরিকা, কানাডা, ইউরোপের অধিকাংশ এলাকা ও উত্তর-পশ্চিম আফ্রিকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। যুক্তরাজ্যে যেখানে ২০৯০ সালের আগে কোনও পূর্ণগ্রাস দেখা যাবে না, সেখানে আজ ৯৫ শতাংশ আংশিক গ্রহণ দেখা যাবে। গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে সবচেয়ে দীর্ঘ সময়, প্রায় ২ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে পূর্ণগ্রাস। তবে স্পেনের লিওনে রাত ৮:২৮ মিনিটে শুরু হয়ে তা স্থায়ী হবে প্রায় দুই মিনিট।

ডেনভারের ল্যাবরেটরি ফর অ্যাটমোস্ফেরিক অ্যান্ড স্পেস ফিজিক্সের সৌর জ্যোতির্বিজ্ঞানী ড. রায়ান ফ্রেঞ্চ জানান, প্রায় পুরো স্পেনের ওপর দিয়ে সূর্য যখন দিগন্তে অস্ত যাবে, ততক্ষণে পূর্ণগ্রাস শেষ হলেও অস্তগামী সূর্যকে অর্ধচন্দ্রাকারে দেখা যাবে, যা এক চমৎকার দৃশ্য।

সূর্যগ্রহণ শেষ হওয়ার পরপরই বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে পারসিডস উল্কাবৃষ্টি চূড়ান্ত রূপ নেবে।

মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখতে বাইরে থাকা দর্শনার্থীদের জন্য সার্টিফাইড এক্লিপ্স চশমা ব্যবহারের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যামেরার লেন্স, দূরবীন বা বাইনোকুলারের মতো ফিল্টারহীন অপটিক্যাল ডিভাইসের মাধ্যমে চোখ রক্ষা করা সম্ভব নয়। যারা সরাসরি দেখতে পাবেন না, তাদের জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা স্পেনের টেরুয়েলের জাভালামব্রে অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরি থেকে সরাসরি সম্প্রচার করবে এবং নাসা রাত ১:১৫ (ইটি) থেকে লাইভ ব্রডকাস্টের আয়োজন করেছে।

গ্রহণের সময় সূর্যের ছায়ায় চাঁদের উপত্যকা দিয়ে ছোট আলোর বিন্দু ফুটলে তাকে বেইলি’স বিডস বলা হয়, যা ১৮৩৬ সালে ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী ফ্রান্সিস বেইলি প্রথম চিহ্নিত করেছিলেন। এরপর শেষ একবিন্দু আলো হিরের মতো জ্বলজ্বল করে উঠলে একে বলা হয় ডায়মন্ড রিং। কেবল পূর্ণগ্রাসের ওই সংক্ষিপ্ত সময়েই চশমা ছাড়া চোখে দেখা নিরাপদ। এ সময় সূর্যের অতি উত্তপ্ত বাইরের বায়ুমণ্ডল করোনা সাদা আলোর স্রোতের মতো এবং পাতলা গোলাপি বৃত্তাকারে ক্রোমোস্ফিয়ার দৃশ্যমান হয়। তাপমাত্রাও দ্রুত কমে যায় এবং পশুপাখিরা অস্বাভাবিক আচরণ শুরু করে।

আরও পড়ুন

এই বিরল মহাজাগতিক মুহূর্তের ছবি তোলার চেয়েও সঙ্গে থাকা বন্ধুবান্ধব ও পরিবারের অনাবিল প্রতিক্রিয়ার ভিডিও ধারণ করার পরামর্শ দিয়েছেন ড. ফ্রেঞ্চ। আর এই দৃশ্যে যারা তৃপ্ত হবেন না, তারা ২০২৭ সালের ২ আগস্টের জন্য প্রস্তুতি নিতে পারেন; সেদিন স্পেন, মরক্কো, মিসর, সৌদি আরব ও ইয়েমেনসহ বেশ কিছু দেশে ৬ মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হবে আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

সূত্র: সিএনএন

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নীরব ছিল বিমানবন্দরের সতর্কবার্তা ব্যবস্থা 
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নীরব ছিল বিমানবন্দরের সতর্কবার্তা ব্যবস্থা 
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
পূর্ণ সূর্যগ্রহণের পর এবার আসছে বিরল ‘ব্লাড মুন’
শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে যেসব দেশ থেকে
ঘটতে যাচ্ছে বিরল ঘটনা, ৬ মিনিটের বেশি অন্ধকারে ডুববে যেসব শহর