ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে যেসব দেশ থেকে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ২ আগস্ট আকাশে দেখা যাবে এক বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সহজে যাতায়াতযোগ্য স্থলভাগ থেকে দৃশ্যমান হওয়ার দিক দিয়ে এটি ২১১৪ সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রহণটির সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে মিসরে। সেখানে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত সূর্য পুরোপুরি ঢেকে থাকবে। তুলনায়, ২০২৬ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল মাত্র ২ মিনিট ১৮ সেকেন্ড।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথটি ইউরোপের জিব্রাল্টার প্রণালি পেরিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। ফলে মিসর ছাড়াও কয়েকটি দেশের নির্দিষ্ট এলাকা থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

স্পেনের মারবেলায় পূর্ণগ্রাস স্থায়ী হবে প্রায় ৩ মিনিট ২১ সেকেন্ড এবং কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড। দেশটির উত্তর আফ্রিকান উপকূলীয় অঞ্চল সেউতা ও মেলিয়ায় যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড ধরে পূর্ণগ্রাস দেখা যাবে।

ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে গ্রহণের স্থায়িত্ব হবে প্রায় ৪ মিনিট ২৮ সেকেন্ড। ইতালির লামপেদুসায় দেখা যাবে প্রায় ২ মিনিট ৫৬ সেকেন্ডের পূর্ণগ্রাস।

মরক্কোর টাঙ্গিয়ারে সূর্য পুরোপুরি ঢেকে থাকবে প্রায় ৪ মিনিট ৫১ সেকেন্ড। তিউনিসিয়ার বিভিন্ন অঞ্চলও গ্রহণপথের মধ্যে রয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সাফাক্সে পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ৫৬ সেকেন্ড।

মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবও হবে গ্রহণ পর্যবেক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। জেদ্দায় প্রায় ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং পবিত্র মক্কায় প্রায় ৫ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

এই বিরল দৃশ্যকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহ বাড়তে শুরু করেছে। গ্রহণ দেখার উপযোগী এলাকার অনেক হোটেল আগেভাগেই বুকিং হয়ে যাচ্ছে, আর অবশিষ্ট আবাসনের ভাড়াও বাড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তীব্র গরম নিয়ে যাদের শঙ্কা রয়েছে, তাদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। পূর্ণগ্রাসের সময় সূর্যালোক সাময়িকভাবে বাধাগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

২০২৭ সালের পরও রয়েছে আরও কয়েকটি উল্লেখযোগ্য সূর্যগ্রহণ। ২০২৮ সালের ২৬ জানুয়ারি দেখা যাবে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। একই বছরের ২২ জুলাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে আরও একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

আকাশপ্রেমী ও মহাকাশপ্রেমীদের জন্য তাই ২০২৭ সালের ২ আগস্ট হতে যাচ্ছে এক স্মরণীয় দিন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানুষের মতো কাজ করবে গুগলের নতুন ভার্সন জেমিনি এআই
কর্মক্ষেত্রের নানা কাজ সহজ করতে নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী এনেছে গুগল।
মানুষের মতো কাজ করবে গুগলের নতুন ভার্সন জেমিনি এআই
হারিয়ে যাচ্ছে ‘ম্যাজিক চার্জার’, স্মৃতিতে এক প্রজন্মের প্রযুক্তি-নস্টালজিয়া
একসময় মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে ফোনের প্রয়োজনই হতো না। ফোন থেকে ব্যাটারি খুলে আলাদা করে বসিয়ে দিতে হতো একটি বিশেষ চার্জারে।
হারিয়ে যাচ্ছে ‘ম্যাজিক চার্জার’, স্মৃতিতে এক প্রজন্মের প্রযুক্তি-নস্টালজিয়া
মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
মহাকাশে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশের কৃত্রিম উপগ্রহ ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ বা বিএস-১। ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ বিপজ্জনকভাবে কাছে চলে আসায় সামান্য সরিয়ে নেওয়া হয় বিএস-১-কে। পরে মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে ধ্বংসাবশেষটি পাশ কাটিয়ে গেলে কেটে যায় শঙ্কা।
মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
বিপদের মুখে পৃথিবী, বিজ্ঞানীদের কঠোর সতর্কতা
মানব সভ্যতার টিকে থাকার উপযোগী পরিবেশ বজায় রাখতে সহায়ক পৃথিবীর ৯টি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ব্যবস্থার মধ্যে ৭টিই ইতোমধ্যে নিরাপদ সীমা অতিক্রম করেছে।
বিপদের মুখে পৃথিবী, বিজ্ঞানীদের কঠোর সতর্কতা
জেমিনি ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত গুগলের
বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবায় বড় পরিবর্তন আনছে গুগল। আগামী ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টে জেমিনি ফ্ল্যাশ ও জেমিনি প্রো মডেল ব্যবহারের সুযোগ থাকছে না। এ ক্ষেত্রে বিনামূল্যের ব্যবহারকারীরা শুধু জেমিনি ফ্ল্যাশ-লাইট মডেল ব্যবহার করতে পারবেন। গুগলের সাপোর্ট পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে জেমিনি অ্যাপ বা ডেস্কটপ সংস্করণে একাধিক মডেল বেছে নেওয়ার সুযোগ রয়েছে। তবে ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টে করা সব প্রশ্নের উত্তর দেবে জেমিনি ফ্ল্যাশ-লাইট। জেমিনি ফ্ল্যাশ-লাইটকে তুলনামূলকভাবে কম খরচের মডেল হিসেবে বিবেচনা করে গুগল। এর চেয়ে বেশি সক্ষম ফ্ল্যাশ মডেল। আর জটিল কাজ ও উন্নত যুক্তি বিশ্লেষণের জন্য তৈরি করা হয়েছে প্রো মডেল।  শুধু বিনামূল্যের ব্যবহারকারীরাই নয়, পরিবর্তনের প্রভাব পড়বে গুগলের এআই প্লাস গ্রাহকদের ওপরও। যুক্তরাষ্ট্রে মাসে ৫ ডলারের এই সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা জেমিনি ৩.১ প্রো মডেলের সুবিধা হারাবেন। গুগলের দাবি, জেমিনি ৩.১ প্রো জটিল গণিত ও কোডিংয়ের কাজে বেশি সক্ষম। পাশাপাশি টেক্সট, ফাইল, ছবি ও ভিডিও বিশ্লেষণে এর বোঝার ক্ষমতাও অন্য মডেলের তুলনায় বেশি। ফলে কোডিং, পড়াশোনা কিংবা বিপুল পরিমাণ নথি বিশ্লেষণের কাজে জেমিনি ব্যবহারকারীদের আরও ব্যয়বহুল সাবস্ক্রিপশন নিতে হতে পারে। গুগল এআই প্রোর মাসিক খরচ ২০ ডলার। আর আরও বেশি ব্যবহারের সীমা থাকা এআই আল্ট্রা প্ল্যানের জন্য মাসে অন্তত ১০০ ডলার খরচ করতে হবে। এদিকে মডেল ব্যবহারে নতুন ‘এফোর্ট লেভেল’ সুবিধাও যুক্ত করছে গুগল। ব্যবহারকারীরা লো, মিডিয়াম ও হাই-এই তিনটি স্তর থেকে প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। স্তর যত বাড়বে, মডেল তত বেশি বিশদ ও গভীরভাবে কাজ করবে। তবে বেশি এফোর্ট লেভেল ব্যবহারে নির্ধারিত ব্যবহারের সীমাও দ্রুত শেষ হবে। এআই আল্ট্রা গ্রাহকদের জন্য থাকছে আরও উন্নত সুবিধা। তারা জেমিনির সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের জন্য ‘ডিপ থিংক’ অপশন পাবেন। এছাড়া সাধারণ ব্যবহারকারীদের জন্য জেমিনি ৪ আর্গন উন্মুক্ত হলে এআই আল্ট্রা গ্রাহকরাও সেটি ব্যবহারের সুযোগ পাবেন। বর্তমানে মডেলটি শুধু গুগলের ‘ফেয়ারউইন্ড প্রোগ্রাম’-এর সরকার ও বিশ্বস্ত অংশীদারদের জন্য সীমিতভাবে উন্মুক্ত রয়েছে। জেমিনি ফ্ল্যাশ সাধারণত দ্রুত ও দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা হয়। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া, লেখা তৈরি ও সম্পাদনা, অনুবাদ, ছবি বিশ্লেষণ, তথ্য সংক্ষেপ করা এবং সাধারণ কোড লেখা বা বিশ্লেষণের মতো কাজ করা যায়।  অন্যদিকে, জেমিনি প্রো তুলনামূলক জটিল ও বিশ্লেষণধর্মী কাজের জন্য তৈরি। জটিল গণিত ও যুক্তিভিত্তিক সমস্যা সমাধান, কোডিং, বড় নথি বিশ্লেষণ এবং টেক্সট, ছবি, ফাইল ও ভিডিও থেকে তথ্য বিশ্লেষণে এটি বেশি সক্ষম। শিক্ষার্থী ও গবেষকেরা বড় নথি বিশ্লেষণ, বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা এবং পড়াশোনার সহায়তায় জেমিনি প্রো ব্যবহার করতে পারেন। একইভাবে, সফটওয়্যার নির্মাতারা কোড তৈরি, ভুল শনাক্ত ও কোড বিশ্লেষণের কাজেও এটি ব্যবহার করতে পারেন। অন্যদিকে, দ্রুত উত্তর, সাধারণ লেখালেখি, অনুবাদ কিংবা দৈনন্দিন তথ্যভিত্তিক কাজের জন্য জেমিনি ফ্ল্যাশ বেশি উপযোগী। সূত্র: এনগ্যাজেট আরটিভি/এসআর
জেমিনি ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত গুগলের
আরও পড়ুন
পূর্ণ সূর্যগ্রহণের পর এবার আসছে বিরল ‘ব্লাড মুন’
শতাব্দীর সেরা সূর্যগ্রহণের সাক্ষী হলো পৃথিবী
সূর্যগ্রহণ দেখতে শেষ মুহূর্তে চশমার জন্য হুড়োহুড়ি, দোকানে দীর্ঘ লাইন
সূর্যগ্রহণ সম্পর্কে ১১ তথ্য, যা অনেকেই জানেন না