ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরি ডুবে নিহত ৪৪, নিখোঁজ বহু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৪০ এএম
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেক লোক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

মঙ্গলবার (১১ আগস্ট) এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, ফেরিটিতে ৯০ জন যাত্রী বহনের সক্ষমতা ছিল। কিন্তু টিকিট বিক্রির হিসাব অনুযায়ী, দুর্ঘটনার সময় নৌযানটিতে অন্তত ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। এর বাইরে টিকিটের প্রয়োজন হয় না— এমন বয়সী কিছু শিশুও ফেরিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে মোট যাত্রীর সংখ্যা আরও বেশি হতে পারে।

মঙ্গলবার কারিবা শহর থেকে যাত্রা শুরুর পর প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ফেরিটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খারাপ আবহাওয়ার কারণে হ্রদের পানি উত্তাল ছিল। একপর্যায়ে ফেরিতে পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ৭৭ জনকে জীবিত উদ্ধার করেন। হ্রদ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ৪৪-এ দাঁড়ায়। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন জানিয়েছেন, ঢেউ ভয়ংকর হয়ে উঠলে ফেরি ঘুরিয়ে নেওয়ার জন্য তারা চালককে অনুরোধ করেছিলেন। তবে তাদের সেই অনুরোধ আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা। একপর্যায়ে ইঞ্জিন কক্ষে পানি ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া রাষ্ট্রীয় দুর্যোগ ঘোষণা করেছেন। উদ্ধারকাজে সেনাবাহিনীর নৌ ইউনিট, পুলিশের ডুবুরি দল ও হেলিকপ্টারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন।

কারিবা হ্রদটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদগুলোর একটি এই জলাধার দুই দেশের মানুষের যাতায়াত, মাছ ধরা ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই নিষিদ্ধ করায় স্কুলে গুগলের অনুসন্ধান সুবিধা বন্ধের হুঁশিয়ারি
যেসব স্কুলে বা বিদ্যালয়ে এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করা হবে, সেসব প্রতিষ্ঠানে অনুসন্ধান সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে গুগল।
এআই নিষিদ্ধ করায় স্কুলে গুগলের অনুসন্ধান সুবিধা বন্ধের হুঁশিয়ারি
এআই দিয়ে খাবারের দাম বাড়ানোর অভিযোগ, তদন্তের মুখে ম্যাকডোনাল্ডস
খাবারের দাম নির্ধারণে এআইয়ের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খাবার বিক্রেতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডসের কাছে ব্যাখ্যা চেয়েছেন দেশটির পাঁচ আইনপ্রণেতা।
এআই দিয়ে খাবারের দাম বাড়ানোর অভিযোগ, তদন্তের মুখে ম্যাকডোনাল্ডস
নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধকে দায়ী করলেন ট্রাম্প
ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে হার্ভার্ড বিজ্ঞানীর মামলা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রুশ বংশোদ্ভূত বিজ্ঞানী কসেনিয়া পেত্রোভার বিরুদ্ধে করা ফৌজদারি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। 
ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে হার্ভার্ড বিজ্ঞানীর মামলা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
কংগ্রেসে হারের পর এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
কংগ্রেসে হারের পর এবার ক্ষমতা হারানোর শঙ্কায় ট্রাম্প
আরও পড়ুন
হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি
ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত ১ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ৪