ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রেস সেক্রেটারি থেকে ট্রাম্পের উপদেষ্টা ২৮ বছরের লিভিট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট চলতি মাসের শেষে দায়িত্ব ছাড়ছেন। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেও ট্রাম্পের অন্যতম প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন তিনি। বুধবার (১০ আগস্ট) ট্রাম্প এ ঘোষণা দেন।

মাত্র ২৮ বছর বয়সে প্রেস সেক্রেটারির দায়িত্ব নিয়ে লিভিট এ পদে বসা সবচেয়ে কম বয়সী ব্যক্তি হন। ট্রাম্পের প্রতি দৃঢ় আনুগত্য এবং সাংবাদিকদের সঙ্গে তীব্র ও আক্রমণাত্মক বক্তব্যের কারণে তিনি আলোচিত ছিলেন। নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের অবস্থান তুলে ধরতেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার অন্যতম বিশ্বস্ত সহযোগী লিভিট পরিবারের সঙ্গে, বিশেষ করে দুই সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটাতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পদ ছাড়ার পর তিনি ট্রাম্পের ‘আউটসাইড অ্যাডভাইজার’ হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টির ভেতরে প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবেন।

গত মে মাসে লিভিট তার দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্মের কথা জানান। মাতৃত্বকালীন ছুটি শেষে হোয়াইট হাউসে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই তার দায়িত্ব ছাড়ার ঘোষণা আসে। লিভিট বলেন, প্রেস সেক্রেটারি হিসেবে প্রয়োজনীয় সময় দেওয়ার পাশাপাশি দুই সন্তানের জন্যও পর্যাপ্ত সময় দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে।

ট্রাম্পের সঙ্গে লিভিটের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ২০২১ সালে শেষ হওয়া ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি হোয়াইট হাউসের প্রেস অফিসে কাজ করেন। পরে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্পের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রেস সেক্রেটারি হওয়ার পর লিভিট হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংকে আবার সক্রিয় করেন। তবে তার সময়ে হোয়াইট হাউস ও সাংবাদিকদের সম্পর্কের ধরনে বড় পরিবর্তন আসে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা দেন, ওভাল অফিস ও এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছাকাছি থেকে সংবাদ সংগ্রহের সুযোগ কোন সাংবাদিকরা পাবেন, তা হোয়াইট হাউস নিজেই নির্ধারণ করবে। একই সময়ে ডানপন্থী ও ট্রাম্পপন্থী গণমাধ্যমগুলোকেও সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে প্রচলিত সংবাদমাধ্যমগুলোর উপস্থিতি কমে যাওয়ার অভিযোগ ওঠে।

নিউ হ্যাম্পশায়ারে বেড়ে ওঠা লিভিটের পরিবার সেখানে একটি আইসক্রিমের দোকান চালাত। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১৭ সালে ট্রাম্পের সমালোচনার প্রতিবাদ জানিয়ে একটি পত্রিকায় চিঠি লিখে তিনি আলোচনায় আসেন।

২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেসের একটি আসনে নির্বাচন করেন লিভিট। তবে সেই নির্বাচনে তিনি পরাজিত হন। প্রচারে ট্রাম্পের প্রতি সমর্থন এবং আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের পক্ষে অবস্থান ছিল তার অন্যতম প্রধান বক্তব্য।

এরপর ২০২৪ সালের নির্বাচনী প্রচারে টেলিভিশন বিতর্ক ও বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে তিনি প্রশংসা অর্জন করেন।

আরও পড়ুন

দায়িত্ব ছাড়ার পরও রাজনীতিতে সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছেন লিভিট। তিনি বলেছেন, তার রাজনৈতিক লড়াই নতুন পর্যায়ে প্রবেশ করছে, তবে সেই লড়াই এখনো শেষ হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের