ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা তথ্য দিয়ে কেয়ারগিভার সুবিধা, মামলায় দোষী সাবেক মার্কিন সেনাসদস্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম
ফেডারেল জুরি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানসাসের সাবেক সেনাসদস্য জেমস ব্র্যাডফোর্ডকে ভেটেরানস অ্যাফেয়ার্স বা ভিএর কেয়ারগিভার সুবিধা থেকে ১ লাখ ৭০ হাজার ডলারের বেশি অর্থ প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করেছে একটি ফেডারেল জুরি।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী ব্র্যাডফোর্ড জাংশন সিটির বাসিন্দা। তাকে সরকারের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র এবং সরকারি অর্থ, সম্পদ বা নথি চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ২০১৪ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত ব্র্যাডফোর্ড ও তার কেয়ারগিভার ভিএর প্রোগ্রাম অব কমপ্রিহেনসিভ অ্যাসিস্ট্যান্স ফর ফ্যামিলি কেয়ারগিভার্স কর্মসূচির আওতায় তার প্রয়োজনীয় সেবার মাত্রা নিয়ে মিথ্যা ও প্রতারণামূলক তথ্য দেন।

এই কর্মসূচির আওতায় যোগ্য ভেটেরান ও সাবেক সেনাসদস্যদের দেখাশোনা করা ব্যক্তিদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয়।

ব্র্যাডফোর্ড ও তার কেয়ারগিভার কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিনি নিজের দৈনন্দিন মৌলিক কিছু কাজ নিজে করতে সক্ষম নন। এর মধ্যে ওষুধ ব্যবস্থাপনা, আর্থিক বিষয় গোছানো এবং যাতায়াতের মতো কাজও ছিল। এসব কাজে তার কেয়ারগিভারের সহায়তা প্রয়োজন বলে তারা দাবি করেছিলেন।

আরও পড়ুন

মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের মে মাস থেকে প্রায় ২০২৫ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড টোপেকায় জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ-এর প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। সেখানে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বহু মিলিয়ন ডলারের চুক্তি তদারকির দায়িত্বে ছিলেন।

তদন্তকারীদের কাছে তার এই চাকরি এবং কেয়ারগিভার সুবিধা পাওয়ার জন্য দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

মামলাটি তদন্ত করেছে ভেটেরানস অ্যাফেয়ার্সের মহাপরিদর্শকের কার্যালয় এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিদর্শকের কার্যালয়। মার্কিন বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি সারা ওয়ালটন ও লিন্ডসি ডেবেনহাম মামলাটি পরিচালনা করছেন।

ভেটেরানস অ্যাফেয়ার্সের তদন্তকারী কর্মকর্তা গ্রেগরি বিলিংসলি বলেন, ভেটেরানদের জন্য নির্ধারিত সুবিধা যাতে প্রতারণার মাধ্যমে আর্থিক লাভের জন্য ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার।

জিএসএর মহাপরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা জর্জ রিচার্ডসনও বলেন, ভেটেরানদের প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য তৈরি কর্মসূচিতে প্রতারণা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের অনিয়ম বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ অব্যাহত থাকবে।

ব্র্যাডফোর্ডের সাজা ঘোষণার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। দোষী সাব্যস্ত হওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ শূন্য ঘোষণা কলকাতা হাইকোর্টের
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন আইনসম্মত নয় বলে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। 
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদ শূন্য ঘোষণা কলকাতা হাইকোর্টের
টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে সোনা, এক লাফে বাড়ল ৩ শতাংশ
বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও বেড়েছে সোনার দাম। একদিনেই মূল্যবান এই ধাতুর দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। ডলারের দর স্থিতিশীল হওয়া এবং বিশ্ব শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফেরায় সোনার বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭৭ ডলারে দাঁড়ায়।  সোনারি পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।  প্লাটিনামের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৩ দশমিক ২৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯১২ দশমিক ২২ ডলারে পৌঁছেছে। সপ্তাহের শেষ দিকে তিনটি ধাতুর দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।  এর আগে বুধবার সোনার দাম গত বছরের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, কয়েক দিনের দরপতনের পর বাজারে আবার ক্রেতারা ফিরতে শুরু করেছেন। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারে স্থিতিশীলতা ফেরায় সোনার বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের সময় কিছু বিনিয়োগকারী অন্য খাতের লোকসান সামাল দিতে এবং নগদ অর্থের জোগান নিশ্চিত করতে সোনা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। সাম্প্রতিক দরপতনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সোনার বাজারেও ক্রেতাদের আগ্রহ ফিরছে। দে কাসার মতে, সোনার দাম শিগগিরই প্রতি আউন্স ৫ হাজার ডলারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তবে দাম আবার ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারের মধ্যে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে চলতি সপ্তাহের শুরুতে ২২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর মার্কিন ডলারের দর কিছুটা স্থিতিশীল হয়েছে। সাধারণত ডলারের দর কমলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণসহ অন্যান্য ধাতু বিদেশি মুদ্রার ব্যবহারকারীদের কাছে তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এতে এসব ধাতুর চাহিদা বাড়ার সুযোগ তৈরি হয়। অন্যদিকে, টানা চাপের পর বিশ্ব শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির কারণে লেনদেনের চাপ কম থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য সোনার বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।  বুধবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি প্রাথমিক হিসাবের তুলনায় অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। একই সময়ে অক্টোবরে মূল্যস্ফীতিও বেড়েছে। ফলে আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আবার সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশা জোরালো হয়েছে। সুদের হার বাড়লে সোনার আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ, তখন বিনিয়োগকারীদের জন্য সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে মুনাফা অর্জনের সুযোগ বাড়ে। এদিকে এ সপ্তাহে এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ভৌত সোনার চাহিদা বেড়েছে। ভারতে গয়না ও বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনার প্রবণতা বেড়েছে। চীনেও খুচরা পর্যায়ে শক্তিশালী চাহিদার কারণে স্থানীয় বাজারে সোনার বাড়তি দাম স্থিতিশীল রয়েছে। সূত্র: রয়টার্স আরটিভি/এসআর
টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে সোনা, এক লাফে বাড়ল ৩ শতাংশ
‘মৃত্যুর দিন পর্যন্ত লড়ব’, ডাটা সেন্টারের শব্দ-ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা
জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত গড়ে উঠছে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কেন্দ্র বা তথ্যকেন্দ্র (ডাটা সেন্টার)।
‘মৃত্যুর দিন পর্যন্ত লড়ব’, ডাটা সেন্টারের শব্দ-ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা
নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!
ভারতের নদিয়ার চাকদহে এক মতুয়া নেতার বাড়িতে ঢুকে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ এবং দম্পতির দুই নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, বুধবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ৬-৭ জন দুস্কৃতিকারী বাড়িতে ঢোকে। প্রথমে দরজা ও গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। স্বামীকে মারধর করে আটকে রেখে তার মাথায় বন্দুক ধরে স্ত্রীর উপর নির্যাতন চালানো হয়।  সেই সঙ্গে দুই শিশুকন্যা, যাদের বয়স আট ও ছয় বছর, তাদেরও শারীরিক ও যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। এরপর বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুট করে পালিয়ে যায় হামলাকারীরা। বাড়ির আসবাবপত্র, মোটরবাইক ও একটি চারচাকা ম্যাটাডোরও ভাঙচুর করা হয় বলে দাবি পরিবারের।  বাড়ির সামনে থাকা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে। ওই ব্যানারে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ছবি ছিল। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাওয়ার আগে পুলিশকে জানালে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীকারী। আতঙ্কে প্রথমে থানায় যেতে সাহস পাননি পরিবারের সদস্যরা। পরে বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মতুয়া নেতা। তার দাবি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত তিনি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাস উৎসবে যোগ দেওয়ার পর থেকেই কয়েক জনের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন। মতুয়া পরিচয়ের কারণেই তাদের পরিবারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ তার। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।  রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য জানিয়েছেন, অভিযোগ পাওয়া গিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। আজ ২৭ নভেম্বর সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করার খবর পাওয়া যায়নি। অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। আরটিভি/এসআর

পুতিনকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান, ট্রাম্পের ‘আমার বন্ধু’ মন্তব্যকে বললেন অদ্ভুত 
ফিলাডেলফিয়ায় পানির সংকট, ফুটিয়ে পান করার নির্দেশ কর্তৃপক্ষের
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১