ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিতে ফের জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে বড় ধরনের ক্ষতির পাশাপাশি এক ক্রু আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটল।

মঙ্গলবার (১৮ আগস্ট) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, জলপথটি অতিক্রম করে বের হওয়ার মুহূর্তে জাহাজটিতে হঠাৎ আঘাত হানে প্রজেক্টাইলটি। এতে ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়। ওমান কোস্টগার্ড দ্রুত এগিয়ে গিয়ে আক্রান্ত জাহাজের অন্য ক্রুদের উদ্ধার ও সহায়তা প্রদান করে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

ঘটনার পর হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চল দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সমুদ্র নিরাপত্তা সংস্থাগুলো।

আরও পড়ুন

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা অচলাবস্থায় থাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন জলপথে জাহাজ চলাচল আগের তুলনায় আশঙ্কাজনকভাবে কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সর্বশেষ সোমবার (১৭ আগস্ট) মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, যার মধ্যে তিনটি উপসাগরে প্রবেশ করে এবং তিনটি বের হয়ে যায়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বৈশ্বিক সংস্থা কেপলার জানিয়েছে, সপ্তাহান্তে এই পরিস্থিতি আরও মারাত্মক রূপ নেয়; শনিবার মাত্র তিনটি এবং রোববার মাত্র দুটি জাহাজ এটি অতিক্রম করে। এমনকি সোমবার কোনো সুপারট্যাংকার বা এলএনজিবাহী জাহাজ হরমুজ দিয়ে চলাচল করেনি।

তবে রডার বন্ধ রেখে বা ট্রান্সপন্ডার অকার্যকর করে কিছু জাহাজ যাতায়াত করায় প্রকৃত সংখ্যাটি পরিসংখ্যানে পুরো উঠে নাও আসতে পারে বলে উল্লেখ করেছে কেপলার। সামগ্রিক পরিস্থিতিতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবদুর রহিম।  
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত
হরমুজ প্রণালির কাছে ছড়িয়ে পড়ছে তেল
হরমুজ নিয়ে ইরানের নতুন পরিকল্পনা