ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নতুন করে ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম
হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা।  ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২ নভেম্বর) হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে আত্মরক্ষার্থে এ হামলা চালানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের একজন জানিয়েছেন, হামলাটি ছিল সীমিত পরিসরের। এটি বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর ইঙ্গিত নয় বলেও জানান তিনি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালও দ্বীপটিতে মার্কিন হামলার খবর প্রকাশ করে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, একটি মার্কিন বিমান লক্ষ্য করে ইরান গুলি চালানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে হামলা করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে হামলা শুরু হতে পারে বলেও ধারণা তৈরি হয়েছিল। তবে সোমবার লিংকন মেমোরিয়াল এলাকায় দেওয়া বক্তব্যে ট্রাম্পের কথায় সে অবস্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা অর্থ ব্যবহারে বাড়তি স্বাধীনতা পেয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য।
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাড়ির কাছেই দৌড়াতে (জগিং) গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক তরুণী।
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
ভারী বৃষ্টিতে ফ্লোরিডায় বন্যা, পানিতে ডুবল সড়ক-গাড়ি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
ভারী বৃষ্টিতে ফ্লোরিডায় বন্যা, পানিতে ডুবল সড়ক-গাড়ি
৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৩০ বছরেরও বেশি সময় পর হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে।
৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ক্ষমতার সমীকরণ নিয়ে চাপে ট্রাম্প
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে উত্তেজনা বেড়েছে।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ক্ষমতার সমীকরণ নিয়ে চাপে ট্রাম্প
আরও পড়ুন
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে মিত্রদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের
জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ