ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফাঁসির বদলে ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ডের আবেদন, যা বলল আদালত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম
ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ কম যন্ত্রণাদায়ক পদ্ধতিতে শাস্তি কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আপাতত দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এ বিষয়ে রায় দেন। বেঞ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির সাংবিধানিক বৈধতা বহাল রেখে বিকল্প পদ্ধতির আবেদন প্রত্যাখ্যান করেন।

আবেদনকারী আইনজীবী ঋষি মালহোত্রা ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশন, গুলি, বিদ্যুৎস্পৃষ্ট করা বা গ্যাস চেম্বারের মতো পদ্ধতি ব্যবহারের আবেদন জানিয়েছিলেন। তার দাবি ছিল, এসব পদ্ধতিতে তুলনামূলক কম যন্ত্রণায় দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব।

আবেদনে বলা হয়, ফাঁসি একটি অমানবিক ও যন্ত্রণাদায়ক পদ্ধতি। তাই ফৌজদারি কার্যবিধির ৩৫৪(৫) ধারায় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিধানকে অসাংবিধানিক ঘোষণা করার আবেদন জানানো হয়। একই সাথে সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির দাবিও করা হয়।

আরও পড়ুন

আবেদনকারী পক্ষের যুক্তি ছিল, ফাঁসির পর মৃত্যু নিশ্চিত করতে দীর্ঘ সময় লাগে। অন্যদিকে প্রাণঘাতী ইনজেকশন বা অন্য কিছু বিকল্প পদ্ধতিতে কয়েক মিনিটের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ বিষয়ে আগের তিনটি রায় বৃহত্তর বেঞ্চে পাঠানোর মতো পর্যাপ্ত কারণ নেই। তাই সেই আবেদনও খারিজ করা হয়েছে।

আদালত অবশ্য বলেছে, এই রায়ই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ভবিষ্যতে বিকল্প পদ্ধতি নিয়ে নতুন বৈজ্ঞানিক তথ্য বা প্রমাণ পাওয়া গেলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি কেন্দ্র চাইলে মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করতে পারে।

এর আগে শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তবে সরকার মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি পরিবর্তনে অনাগ্রহ দেখানোয় আদালত অসন্তোষ প্রকাশ করেছিল।

২০২৫ সালের শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, প্রচলিত এই পদ্ধতি অনেক পুরোনো এবং সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নীতিগত সিদ্ধান্তের সাথে সম্পর্কিত।

সর্বশেষ রায়ে ভারতের সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছে, নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি হিসেবে ফাঁসিই কার্যকর থাকবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়ার চেষ্টায় রেকর্ডসংখ্যক আফগান নাগরিক নানা সংকটে পড়েছেন। এই সংকটের মধ্যে তালেবান কর্তৃপক্ষের হাতে দেশটির নারী ও কিশোরীরা গ্রেপ্তার, আটক ও গ্রেপ্তার হুমকির শিকার হচ্ছেন বলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে এক শিক্ষাবর্ষেই শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজারের বেশি মারামারির ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৬ হাজার ১৩১টি মারামারির ঘটনা নথিভুক্ত হয়েছে, যা চার বছর আগের তুলনায় ২১ শতাংশ বেশি।
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইন বিশেষজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক ছিলেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন প্রসার ও যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতে অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভি পিল্লাই।
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
আরও পড়ুন
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
কংগ্রেস বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে ভারতে: বিজেপি